বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

অক্টোবরে চালু হবে মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

মেট্রোরেল - ছবি: সংগৃহীত

আগামী অক্টোবরে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ চালু হওয়ার কথা জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মেট্রোরেলের এ অংশও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রোববার (১৮ জুন) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু বিষয়ে এক ব্রান্ডিং সেমিনারে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘আগামী অক্টোবর মাসে এমআরটি-৬ এর আগারগাঁও থেকে মতিঝিল অংশ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন। এরই মধ্যে মেট্রোরেলের সামগ্রিক কাজে আমরা এগিয়ে গিয়েছি। পাশাপাশি মেট্রোরেল পুলিশ গঠন করা হয়েছে।’

মেট্রোরেল আমাদের জাতীর সম্পদ উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘এটি রক্ষা করতে আমাদের সকলকেই দায়িত্ব পালন করতে হবে। জরিমানা করে হলেও মেট্রোরেলের সৌন্দর্য রক্ষা করতে হবে। মেট্রোরেলে আইন-শৃংখলার বিষয়টি ভালোভাবে দেখা উচিত।’

ঢাকা শহরের পরিবেশ উন্নয়নের ওপর জোর দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যত্রতত্র ময়লা আর্বজনা ফেলা যাবে না, যত্রতত্র সিগারেট খাওয়া যাবে না। স্পট ঠিক করে দিতে হবে। ঢাকার চারপাশে ইটের ভাটা বন্ধ করতে হবে। আমাদের অস্তিত্বের স্বার্থে এগুলো করতে হবে।’

আরো পড়ুন: দেশের বিরুদ্ধে নালিশের রাজনীতি আমরা করি না : ওবায়দুল কাদের

সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রওশন আরা মান্নান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম,  দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি, জাইকা বাংলাদেশ অফিসের প্রধান প্রতিনিধি ইচিগুছি তোমোহাইড ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. শরফুদ্দীন আহমেদ প্রমুখ বক্তব্য রাখেন।

এম/আই.কে.জে/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250