বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অবরোধের কোনো প্রভাব নেই সড়কে, যান চলাচল স্বাভাবিক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫১ পূর্বাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

রাজধানীতে সকাল থেকেই যান চলাচল স্বাভাবিক। ঢাকায় অবরোধের কোনো প্রভাব দেখা যায়নি। সরকারের পদত্যাগ এবং নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেশব্যাপী বিএনপি ও সমমনাদের ডাকা ৯ম দফার অবরোধ চলছে। যা শেষ হবে আগামী মঙ্গলবার সকালে। 

রোববার (৩রা ডিসেম্বর) সকালে রাজধানীর মিরপুর, শেওড়াপাড়া, আগারগাঁও এলাকায় অন্যদিনের মতোই যান চলাচল করতে দেখা গেছে। এসব এলাকার সড়কে নির্বিঘ্নে ঘুরছে গাড়ির চাকা। কোনো পিকেটিং বা মিছিলের খবর পাওয়া যায়নি। এদিন আওয়ামী লীগের নেতাকর্মীদেরও সড়কে সতর্ক পাহারায় দেখা যায়নি।

রাজধানীর কালশী, মিরপুর ১২ এলাকায় কয়েকজন গাড়িচালক ও চালকের সহকারী জানান, সকাল থেকেই স্বাভাবিকভাবে গাড়ি চালাতে পারছেন তারা। কোথাও কোনো বাধার মুখে পড়েননি। কমতি ছিল না যাত্রীরও। অন্য দিনের মতোই খোলা রয়েছে দোকান-পাট, অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠান।

সকালে রাজধানীর প্রধান প্রধান সড়কগুলোতে অফিসগামী যাত্রীদের বাসের জন্য অপেক্ষা করতে দেখা গেছে। সড়কে ব্যক্তিগত ও পণ্যবাহী গাড়ির সংখ্যাও আজ চোখে পড়ার মতো।

বাসচালক শাহিন মিয়া বলেন, ‘অবরোধ-হরতাল শুরুর প্রথম কয়েকদিন সকালে বাস বন্ধ থাকতো। এখন কেউ জানেও না, মানেও না। যাত্রীরা উঠতেছে-নামতেছে। সিগন্যালে জ্যামে পড়ছে, সব মোটামুটি স্বাভাবিক।’

একই কথা জানান কয়েকজন সিএনজিচালিত অটোরিকশা ও মোটরসাইকেল চালকও। সড়কে মোটরযানের পাশপাশি রয়েছে রিকশাও। তবে, অবরোধকে কেন্দ্র করে রাজধানীতে সতর্ক অবস্থায় রয়েছে পুলিশ। গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা গেছে।

আরো পড়ুন: ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশ করবে আওয়ামী লীগ

একটি আইটি ফার্মে কাজ করেন পূরবী এলাকার রাহাত। তার অফিস জিগাতলা। তিনি বলেন, ‘এখন আর বাস পেতে বেগ পেতে হয় না। এই ধরনের কর্মসূচি এখন কেবল ঘোষণায় সীমাবদ্ধ হয়ে গেছে। আগে ভয় বা আতঙ্ক থাকলেও এখন সেটা কেটে গেছে। যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে।’

গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যাওয়ার পর দফায় দফায় হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। এ পর্যন্ত শেষ হওয়া আট দফা অবরোধ-হরতাল কর্মসূচিতে মঙ্গলবার বিরতি রাখা হয়েছে। এর বাইরে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটির দিনেও কর্মসূচি ছিল না।

এসি/ আই. কে. জে/ 



ঘোষণা প্রভাব নেই সড়কে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250