বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

অবরোধ সত্ত্বেও দ্বিতীয় দিনে যান চলাচল বেড়েছে

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৯ পূর্বাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের সর্বাত্মক অবরোধের দ্বিতীয় দিন আজ। তবে প্রথম দিনের তুলনায় রাজধানীতে যান চলাচল বেড়েছে। বেড়েছে মানুষের চলাফেরাও।

বুধবার (১ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ী, নিউমার্কেট, বাড্ডা, শাহবাগসহ বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। একই সঙ্গে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

যাত্রাবাড়ীর সাইনবোর্ড, সাদ্দাম মার্কেট, শনির আখড়া, রায়েরবাগ ঘুরে দেখা গেছে, গতকালের চেয়ে বেশি গাড়ি চলাচল করছে। বাস স্টপেজগুলোতে মানুষের আনাগোনাও ছিলো বেশি।

যানবাহন সংকটে মানুষ ভোগান্তিতে পড়েছে এমন চিত্র দেখা যায়নি। বরং রায়েরবাগ বাস স্ট্যান্ডে কিছু বাসকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বাস, মিনিবাস, লেগুনা, সিএনজিচালিত অটোরিকশা, পণ্যবাহী ট্রাক, মোটরসাইকেল ও প্রাইভেট কার চলাচল করতে দেখা গেছে। তবে গতকালের মতো আজও দূরপাল্লার বাস ছিল খুবই কম। মহাসড়ক ধরে দু-একটি দূরপাল্লার বাস চলাচল করতে দেখা গেছে।

সাইনবোর্ড এলাকায় বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক অবস্থায় দেখা গেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন পুলিশ কর্মকর্তা বলেন, যাতে কোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা না হয় সেজন্য আমরা সতর্ক অবস্থানে আছি। আমাদের এ অবস্থান অব্যাহত থাকবে।

আরো পড়ুন: সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

অন্যদিকে সকাল ৮টায় সায়েন্সল্যাব, নিউমার্কেট এলাকায় দেখা যায়, রাস্তায় একের পর এক গাড়ি চলছে। তবে পথচারী তেমন একটা দেখা যায়নি। অফিসগামী মানুষের সংখ্যাই বেশি। যে গাড়িগুলো রাস্তায় চলাচল করছে তাতেও ভিড় নেই৷ অনেক গাড়ির সিট ফাঁকা।

কোনোরকম সিগন্যাল ছাড়াই রাস্তায় গাড়ি চলাচল করছে। সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলমান থাকায় ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের সামনে পরীক্ষার্থীদের ভিড় দেখা গেছে।

এদিকে গতকালের মতো আজও সড়কে ব্যক্তিগত যান, মোটরসাইকেল ও রিকশার চলাচল বেশি দেখা গেছে। সায়েন্সল্যাব এলাকার রিকশাচালক শহিদুল বলেন, আমরা গরিব মানুষ।

রিকশা চালাইয়া রোজগার কইরা খাই। অবরোধ হইলেও রিকশা চালান লাগে। ভাড়া অনেক সময় দশ-বিশ টাকা বেশি চাই, দিতে চায় না সবাই।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত কলেজের চূড়ান্ত পরীক্ষা চলমান। সকাল সাড়ে ৯ টায় পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও অনেকেই সকাল ৭টার পর থেকেই কেন্দ্রের সামনে আসতে শুরু করেছেন।

এছাড়া বাড্ডা, রামপুরা ও বিমানবন্দর সড়ক ঘুরে দেখা গেছে, এসময়ে রাস্তায় গাড়ির যে বাড়তি চাপ থাকে, তা নেই। তবে রাস্তায় মানুষের উপস্থিতি মঙ্গলবারের তুলনায় কিছুটা বেড়েছে।

মতিঝিলে একটি ফাইন্যান্স কোম্পানিতে চাকরি করেন মাহমুদুল হক। তিনি  বলেন, বেসরকারি চাকরি করি। অফিস করতেই হবে। অবরোধের কারণে কিছুটা চিন্তায় ছিলাম। গাড়ি পাওয়া যায় কি না এ চিন্তায় আগেই বের হয়ে গেছি। অফিসের সময় ৯টা। মনে হচ্ছে আগেই পৌঁছে যাবো। রাস্তা ফাঁকা। শাহবাগ এলাকাতেও দেখা গেছে একই চিত্র।

এসি/ আই. কে. জে/


পুলিশ দ্বিতীয় দিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250