সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন জামায়াত আমির *** ঢাকার ৮ স্থানে আজ তারেক রহমানের জনসভা *** সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন তারেক রহমান *** প্রধান উপদেষ্টার সঙ্গে আজ উপদেষ্টা ও সচিবদের বৈঠক *** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির

অ্যাপলের অন্যান্য পণ্যও হবে এআইযুক্ত

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৪৫ অপরাহ্ন, ১০ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের আসন্ন পণ্যগুলতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের পরিকল্পনা করছে। তবে এ প্রযুক্তিতে এখনো বেশ কিছু সমস্যা দেখছে অ্যাপল। সেগুলো সমাধানে মনোযোগ দেওয়ার কথা বলেছেন অ্যাপল প্রধান টিম কুক। এরই মধ্যে নিজেদের কয়েকটি পণ্যে এর ব্যবহারও শুরু করেছে অ্যাপল।

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘সম্ভাবনা অবশ্যই চমৎকার’ মনে করেন কুক। অ্যাপলের আর্থিক আয়ের বিবরণী দেওয়ার আয়োজনে তিনি বলেন “আমরা এআই’কে বিশাল এক খাত হিসাবে দেখি।”

হিসাব বিবরণীতে উঠে এসেছে, আইফোন বিক্রির পাশাপাশি বিভিন্ন পরিষেবাকেন্দ্রিক ব্যবসাও চমৎকার ফলাফল দেখিয়েছে। ফলে, এটি ম্যাক ডিভাইসের বিক্রি কমে যাওয়ার ‘ধাক্কা সামলাতেও’ সাহায্য করেছে। রয়টার্স।

আরো পড়ুন: অ্যাপল ঘড়ির অপারেটিং সিস্টেমে আসছে পরিবর্তন

বিবরণী প্রকাশের পর কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে নিজের ভাবনা ও অ্যাপল একে কীভাবে ব্যবহারের পরিকল্পনা করছে, সে সম্পর্কে কুককে জিজ্ঞেস করা হয়। তিনি বলেন, কোম্পানি ‘পণ্যের রোডম্যাপ’ প্রকাশ না করলেও এ ব্যবস্থা অ্যাপলের মনোযোগের অন্যতম জায়গা।

এরই মধ্যে বিল্ট ইন হিসাবে থাকা ‘ফল ডিটেকশনের’ মতো কোম্পানির নিজস্ব বিভিন্ন পণ্যের কথাও উল্লেখ করেন তিনি। ‘আমি মনে করি, এ ধরনের ব্যবস্থা কীভাবে পরিচালনা করতে হবে, সে বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারা খুবই গুরুত্বপূর্ণ।’ -বলেন তিনি।

এম এইচ ডি/ আই. কে. জে/

অ্যাপল পণ্য এআই প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250