শনিবার, ২১শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শহীদ মিনারে জামায়াত আমিরকে দেখে ‘রাজাকার’ ও ‘একাত্তরের দালাল’ স্লোগান *** একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** ট্রাম্পের বৈশ্বিক শুল্ক বাতিল করলেন মার্কিন সুপ্রিম কোর্ট *** বিমানের পরিচালক হিসেবে জয়েন করিনি: ফয়েজ আহমদ তৈয়্যব *** প্রধানমন্ত্রীর উপদেষ্টাদের দপ্তর বণ্টন, কে কোন দায়িত্ব পেলেন *** জামায়াতের নিবন্ধন বাতিল চেয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি *** ‘প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন করে ভারত’ *** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

আজ গণতন্ত্রের বিজয়ের দিন : কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আজ গণতন্ত্রের বিজয়ের দিন। আমরা বাংলাদেশের জনগণের কাছে সবচেয়ে বেশি কৃতজ্ঞ।

রোববার (০৭ই জানুয়ারি) ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনে ভোটগ্রহণ শেষে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, জনগণ নাশকতা-ভয়ভীতি মোকাবেলা করে নির্বাচনে অংশ নিয়েছেন। আমরা তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। জনগণ পছন্দ মতো তাদের প্রার্থীদের নির্বিঘ্নে ভোট দিয়েছেন।

 আরো পড়ুন: ৪০ শতাংশ ভোট পড়েছে: সিইসি

এ নির্বাচন দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও শক্তিশালী করবে। আজ গণতন্ত্রের বিজয়ের দিন বলেও জানান তিনি।

পৃথিবীর কোথাও পারফেক্ট ডেমোক্রেসির বাস্তবতা নেই এ কথা জানিয়ে ওবায়দুল কাদের আরও বলেন, যারা গণতন্ত্র-মানবাধিকারের কথা বলে, তাদের দেশে কতটা গণতন্ত্র আছে, সেটা দেখা দরকার।

 নির্বাচনে ভোট দেয়ার পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি। এ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ী হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

এসি/


ওবায়দুল কাদের গণতন্ত্র

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250