রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

ইউরোর বিপরীতে মান হারাচ্ছে রুবল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৩রা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউরোর বিপরীতে মান কমছে রাশিয়ার মুদ্রা রুবলের। কমতে কমতে এ মুদ্রার মান ইউরোর বিপরীতে ২০২২ সালের মার্চের পর সর্বনিম্ন পর্যায়ে ঠেকেছে।

রাশিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত বার্তা সংস্থা আরটি এ তথ্য জানিয়েছে।

বুধবার (২ আগস্ট) মস্কো এক্সচেঞ্জের লেনদেনে রুবলের মান ইউরোর বিপরীতে প্রায় ২ শতাংশ কমেছে, যা ২০২২ সালের মার্চের পর ইউরোর বিপরীতে মুদ্রাটির সর্বনিম্ন মান। লেনদেনে প্রতি ইউরোর সমান দাঁড়ায় ১০৩ রুবল।

 একই সঙ্গে ডলারের বিপরীতেও মান হারায় মুদ্রাটি। দরপতনের ফলে প্রতি ডলারের সমান দাঁড়ায় ৯৪ রুবল।

 এ প্রসঙ্গে ব্যবসায়িক দৈনিক আরবিকে এর এক পোলে বিশেষজ্ঞরা বলেছেন, বৈদেশিক মুদ্রার ব্যাপক চাহিদার কারণেই মূলত রুবলের মান পড়ে গেছে।

 আলফা ইনভেস্টমেন্টের বিশ্লেষকরা জানান, মাস শেষে রফতানিকারকরা কর দিতে ফরেক্স আয় বিক্রি করছেন। সে সময়ে রুবল কিছুটা শক্তিশালী হয়। কিন্তু মাসের ২৮ তারিখে যখন ট্যাক্স পিরিয়ড বা সময়কাল শেষ হয় তখন রুবলের মান পড়তে থাকে।

 এদিকে রেনেসাঁ ক্যাপিটালের বিশেষজ্ঞরা বলেছেন, তেলের দাম বাড়িয়ে রুবলের পতন ঠেকানো সম্ভব। পাশাপাশি আমদানি নিয়ন্ত্রণ করেও মুদ্রাটির মান বাড়ানো যাবে বলে মনে করেন তারা।

আরো পড়ুন: ভারতের নিষেধাজ্ঞার সুবিধা নেবে পাকিস্তান

অন্যদিকে রুশ মুদ্রার মান পড়ে যাওয়াকে রাশিয়ার আর্থিক স্থিতিশীলতার জন্য কোনো ঝুঁকি হিসেবে দেখছে না দেশটির কেন্দ্রীয় ব্যাংক। সম্প্রতি তারা জানিয়েছে, রুবলের অবমূল্যায়ন বাণিজ্যের ভারসাম্য পরিবর্তনের ফলাফল। এতে রাশিয়ার আর্থিক স্থিতিশীলতায় কোনো হুমকি সৃষ্টি হবে না।

এম/


ডলার ইউরো রুবল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250