রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট *** সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে সালাহউদ্দিন, উপনেতা হচ্ছেন কি *** সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন *** ৬ মাসে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ কর্মী, শুরু আগামী মাস থেকেই *** স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি *** ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: মোটরসাইকেলসহ এক ছিনতাইকারী আটক, জানাল র‍্যাব *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ ছাড়িয়েছে ৩ হাজার *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৬৯১, নিখোঁজ প্রায় তিন হাজার *** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে?

এই যে রাজধানী, তুমি আমার অনেক পাওয়ার মাঝে বিশাল না পাওয়া

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৬ অপরাহ্ন, ২৯শে অক্টোবর ২০২৩

#

এই যে রাজধানী,

মি. ভাবওয়ালা রোবট, কেমন আছো জানতে চাই না। যে আমার সাথে ভাব নেয় তার সাথে আমার আটলান্টিক মহাসাগর পরিমাণ অভিমান। শোনো তোমাকে আমার ভালো লাগার কারণ হলো তুমি কোনো মেয়ের সাথে কথা বলো না।

আসলেই তো, আমি থাকতে তোমাকে কেনই বা অন্য মেয়ের সাথে কথা বলতে হবে তাই না? এজন্য তোমাকে হাজারো বার বলতে ইচ্ছে করে “ J MPWF ZPV ” এর মানে বুঝো? এটা একটি সাংকেতিক ভাষা।

জানো, আমার ইচ্ছে করে, দশটা মাইক নিয়ে সারা শহরবাসীকে জানিয়ে দিতে “এই যে ছেলেটা রাজধানী, এটা আমার প্রোপার্টি”। এর সাথে আমার বিয়ে হবে কি না জানি না তবে এই ছেলেটার পাশে আমি অন্য কাউকে সহ্য করতে পারবো না।

আর আমাদের যেদিন বিয়ের তারিখ ঠিক হবে তখন ঘোষণা হবে এভাবে—‘সম্মানিত শহরবাসী, এই যে রাজধানী আর আমার বিবাহের দিন ঠিক হয়েছে। আপনারা সবাই আমন্ত্রিত। কেউ গিফট আনবেন না, তবে রজনীগন্ধা ফুলের স্টিক সাথে আনলে আমি ভীষণ খুশি হবো।’

রাজধানী তুমি বলো আমার প্রিয় ফুল কী? আমার প্রিয় ফুল হলো রজনীগন্ধা আর কৃষ্ণচূড়া।

যাও তোমার সাথে আমার কোনও কথা নেই। তুমি আমার অনেক পাওয়ার মাঝে বিশাল না পাওয়া। তবে সৃষ্টিকর্তার কাছে এটাই চাইবো, আমাদের আর একটিবার দেখা হোক।

——ইতি 

 জিলাপী

আরো পড়ুন : প্রিয় প্রেমের পাখি, তুমিহীনা আমার শহরটি শূন্যই পড়ে রইলো

এস/ আই. কে. জে/ 

রাজধানী চিঠি জিলাপী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250