শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

কবিতা:‌‌ এখন কিছু বুঝি –শুভাশীষ কুমার চ্যাটার্জী

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

এখন কিছু বুঝি


শুভাশিস কুমার চ্যাটাজী

এখন কিছু বুঝি 
মানুষের মাঝে তাই তো
আমি তোমায় শুধু খুঁজি।
বিবেকানন্দ কেনই খেলেন
সুইপারের মুখে হুঁকো
সমতার গান কেনই শুনান
সুদুরে মিশেল ফুঁকো।
ভোগের কথা ছেড়ে দিয়ে 
বুদ্ধ বনে যান
আমার যে সব দিতে হবে
রবীন্দ্রনাথ গান।
বিধান দাতার টিকি দেখে
রাম মোহন যান রেগে
নারি মুক্তির কথা মুখে
ছোটেন ঝড়ের বেগে।
বিদ্যাসাগর ডাক দিল যে
ছেলের বিয়ে দিয়ে
এমন ত্যাগ এর খবর
আমি পাব কোথায় গিয়ে? 
নিজের ছেলে সঁপে দিল
বিধবা মেয়ের হাতে
ভালবাসার কাঠাল চাঁপা
ফুটলো আঁধার রাতে।
বাবার জমি বোনকে দেবে ভয় কি আছে তাতে?  
শংকা যতই থাকুক নাকো
বাধবো রাখি হাতে।
রাজনীতি মতভিন্ন তোমার 
এক জায়গাতেই মিল
বোনের জমি বলেছি তো
দেব না এক তিল।
মনটা তোমার উদার কর
ভোরের শিশির ধর
কান্না ভেজা বোনের
অশ্রু ঝরবে ঝরঝর।
ত্যাগ এর মাঝে সম্প্রীতি
সেথায় পাবে সুখ
সোনালী আশায় কান পেতে রই
এখন বুঝি সুখ।

আরো পড়ুন: কবিতা: ‌‌‌আরোহী –খোকন কুমার রায়

কবিতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250