শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

শিমুল মুস্তাফার আবৃত্তিতে খোকন কুমার রায়ের কবিতা- আমার আমি, এখন! (ভিডিও সহ)

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৩রা জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমার আমি, এখন!

–খোকন কুমার রায় 

আমি তো ঠিক এ রকম না
ছিলাম এক টু অন্য রকম
তোমরাই যে রং বদলালে
রাঙিয়ে আমায় যখন তখন! 
আমি তো ঠিক এ রকম না
ছিল না মনে নষ্ট ভাবনা
সবাই মিলে পাল্টে দিলে
হয়েই গেলাম অন্য রকম!
আমি তো ঠিক এ রকম না
সয়ে নিতাম সব যাতনা
আপন স্বার্থ ঠিক পেতাম না
এক বর্ণীয় মনের গড়ন!
আমি তো ঠিক এ রকম না
দিতাম না কারো মনে হানা
কায়দা করে প্রেম শিখালে
এখন করো কত বাহানা!
আমি তো ঠিক এ রকম না
বিষাদ মাখা আমার বিছানা
স্বপ্ন দেখতে ঘুমাতে চাই
তবু যে হায় ঘুম আসেনা!
আমি তো ঠিক এ রকম না 
ছিলাম হয়ে খোকন সোনা
বকা দিলেও রাগ করতাম না
এখন  ভাঙচুর যখন তখন!
আমি তো আর নেই সে আমি
পাল্টে গেছি অনেক খানি
ওলট পালট করে দিলে
আমিই এখন আমার অচেনা!


আরো পড়ুন: কবিতা:‌‌ এখন কিছু বুঝি –শুভাশীষ কুমার চ্যাটার্জী

কবিতা খোকন কুমার রায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250