শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

কবিতা: রঙের বদল-নীলিমা শীল

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

 রঙের বদল

-- নীলিমা শীল

আকাশ আবার সাজছে নীলে

সাদা মেঘ সব যাচ্ছে উড়ে

নীল চাদরের উপর দিয়ে

মিলবে ওরা কোথাও গিয়ে।


নদীর জলও উঠছে হেসে

শাপলা শালুক পদ্ম দেখে

শিউলি তলার দুর্বা ঘাসে 

লাগছে শিহর সুবাস মেখে।


বনে বনে ফুটছে এখন

বেলি চাঁপার নরম কলি

তাদের দেখে উড়বে সেথায়

নানান রঙের মুগ্ধ অলি।


কেউ জানে না কখন আবার

আকাশখানা কালো হবে

ঝরবে তখন অঝোর ধারায়

রং বদলে মানুষও কাঁদায়।


আরো পড়ুন: কবিতা: আমিও বনফুলের দলে -খোকন কুমার রায়

কবিতা নীলিমা শীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250