শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

কবিতা: হয়ে যাক সব লয় –নীলিমা শীল

সাহিত্য প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ৫ই জুন ২০২৩

#

সংগৃহীত

হয়ে যাক সব লয়

নীলিমা শীল

পাড়িয়ে হোক বা মাড়িয়ে
করব আমি জয়
যাক যদি সব পিষ্ট হয়ে
হয়ে যাক সব ক্ষয়।
সময় কোথায় ভাবব বলো
ন্যায় নীতি আর সত্য
আমার কিন্তু একটাই দাবি 
চাই একাধিপত্য।
নিজে বাঁচলে বাপের কথা
ভাবব না হয় পরে
তার আগে তো পেটটা ভরুক
মজুত করি ঘরে।
আমি ছাড়া সব্বাই পর 
আমারি হোক জয়
সমাজ সংসার গোল্লায় যাক
হয়ে যাক সব লয়।
এমনধারা সময় এখন
ধার ধারি না কারো
আপন পর নেই কো সেথায়
নিজের ধার ধারো।

আরো পড়ুন: কবিতা: দেখে এলাম! –খোকন কুমার রায়

কবিতা নীলিমা শীল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250