রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের *** আওয়ামী লীগ-জামায়াত এক হয়েও বিএনপির কিছুই করতে পারেনি: এমপি চাঁদ *** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

কমলো সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৪ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

সম্প্রতি কিছু পণ্যের দাম কমিয়েছে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড (ইউবিএল)। বিশ্ববাজারে কিছু কাঁচামালের দাম কমতে থাকায় ইউবিএল এমন সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যে কার্যকর করেছে। দাম কমানো হয়েছে এমন পণ্যের তালিকায় রয়েছে সাবান, শ্যাম্পু ও  হ্যান্ডওয়াশ। 

এ প্রসঙ্গে ইউবিএলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা বলেন, গত বছর বিশ্ববাজারে তাদের উৎপাদিত পণ্যের বেশির ভাগ কাঁচামাল বা উপকরণের দাম অস্বাভাবিক উচ্চহারে বেড়ে যায়। সম্প্রতি কিছু উপকরণের দাম কমতে শুরু করেছে। যদিও অনেক ধরনের কাঁচামালের দামে এখনো ঊর্ধ্বমুখী প্রবণতায় রয়েছে। 

গত বছর ডলারের বিপরীতে টাকার বড় ধরনের দরপতনের পর চলতি বছরেও টাকা ক্রমাগত দর হারাচ্ছে। অন্যদিকে গত এক বছরে জ্বালানি তেলের দাম বেড়েছে ৪০ শতাংশের বেশি। গ্যাসের দাম বেড়েছে ১৮০ শতাংশ এবং বিদ্যুতের দাম বেড়েছে ১৫ শতাংশ। এছাড়া এখনো আমদানি পণ্যের শুল্কায়ন করা হচ্ছে আগের উচ্চ মূল্যের ভিত্তিতে। তবে কিছু উপকরণে দাম কমার প্রবণতা থাকায় ইউবিএলের উৎপাদিত পণ্যের দাম কমানো সম্ভব হয়েছে।

ইউনিলিভার বাংলাদেশ সম্প্রতি ১৫০ গ্রাম ওজনের লাক্স সাবানের দাম ৮০ টাকা থেকে কমিয়ে ৭০ টাকা করেছে। ১৫০ গ্রাম লাইফবয়ের দাম ৬০ টাকা থেকে কমিয়ে ৫০ টাকা করা হয়েছে। ক্লিয়ার কুল স্পোর্ট মেনথল ৮০ এমএল শ্যাম্পুর দাম ১২০ টাকা থেকে কমিয়ে ৯০ টাকা করা হয়েছে। সানসিল্ক ব্ল্যাক ৮০ এমএল শ্যাম্পুর দাম ১১০ টাকা থেকে কমিয়ে করা হয়েছে ৮০ টাকা। ক্লিয়ার কমপ্লিট অ্যাকটিভ কেয়ার ৮০ এমএলের দাম এখন ৯০ টাকা, যা আগে ছিল ১২০ টাকা। ডাভ ইনটেনসিভ রিপেয়ার ৮০ এমএলের দাম ১২০ টাকা থেকে কমিয়ে ৯০ টাকা করা হয়েছে। সাবান ও শ্যাম্পুর পাশাপাশি হ্যান্ডওয়াশের দামও কমানো হয়েছে।

আই. কে. জে/ 



সাবান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250