বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

কুড়িগ্রামে স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিঙ্গেরডাবরির পাচগাছী এলাকায় বৃষ্টির পানিতে ধসে যাওয়া রেল সেতু মেরামত হওয়ায় প্রায় ২৩ ঘণ্টা পর আবারও স্বাভাবিক হয়েছে রেল যোগাযোগ। 

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট রেলওয়ে বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ইদ্রিস আলী। 

এর আগে শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে সেতুটি ক্ষতিগ্রস্ত হলেও জীবনের ঝুঁকি এড়াতে রেল যোগাযোগ বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এরপর শুক্রবার রাত থেকে শনিবার বিকেল ৫টা ১০ মিনিট পর্যন্ত শতাধিক শ্রমিক দিয়ে অস্থায়ীভাবে সেতুটি মেরামত করে রেল চলাচলের উপযোগী করে তোলা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঘনঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটলসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুরগামী লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কর্তৃপক্ষ। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা ভোগান্তিতে পড়েন।

লালমনিরহাট রেলওয়ে বিভাগের উপসহকারী প্রকৌশলী মো. ইদ্রিস আলী জানান, শুক্রবার রাত থেকে পুরোদমে সেতু মেরামতের কাজ করে শনিবার সন্ধ্যার আগে কাজ শেষ করে ট্রেন চলাচল স্বাভাবিক করে দেওয়া হয়েছে। 

এসকে/

কুড়িগ্রাম ট্রেন চলাচল স্বাভাবিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250