মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ফ্লাইট গেল মুম্বাই-কলকাতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ১৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি ৩টি ফ্লাইট। পরে ফ্লাইটগুলো ভারতের মুম্বাই, কলকাতা ও চট্টগ্রামে চলে যায়। বুধবার (১৭ই জানুয়ারি) মধ্যরাত থেকে বৃহস্পতিবার (১৮ই জানুয়ারি) সকাল পর্যন্ত চলে এ অবস্থা। এ সময় কুয়াশার কারণে ঢাকা বিমানবন্দরের রানওয়ে দেখতে না পেরে ফ্লাইটগুলো অন্য বিমানবন্দরে চলে যায়। 

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম বলেন, কুয়াশার জন্য রাত ২টা থেকে ৩টা পর্যন্ত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৩টি যাত্রীবাহী বিমান ফ্লাইট ডাইভার্ট করে অন্য বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল সাড়ে ৯টা থেকে ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাভাবিকভাবে ফিরে আসা শুরু করে।

আরো পড়ুন: শেষ জীবন কীভাবে কাটাবেন, জানালেন প্রধানমন্ত্রী

বিমানবন্দর সূত্র জানায়, ঘন কুয়াশায় মধ্যরাত থেকে সকাল পর্যন্ত বেশ কয়েকটি ফ্লাইট সময়মতো উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি।

জানুয়ারির শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা ও শীত অনুভূত হচ্ছে। সামনে মাঝারি বৃষ্টিপাতের কারণে শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এসি/ আই. কে. জে/ 



কলকাতা ঘন কুয়াশায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250