বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

ছাত্রছাত্রী-চাকরিজীবীদের জন্য চালু হচ্ছে মেট্রোরেলের বিশেষ সার্ভিস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের জন্য বিশেষ সার্ভিস চালু করতে যাচ্ছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মঙ্গলবার (৭ নভেম্বর) ডিএমটিসিএল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ডিএমটিসিএল জানায়, অধ্যয়নরত ছাত্রছাত্রী ও পেশাজীবীদের যাতায়াতের সুবিধার্থে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৭টা ১০ মিনিটে এবং ৭টা ২০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে দুটি মেট্রো ট্রেন মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যাবে। ট্রেন দুটি বর্তমানে চালু সব স্টেশনে থামবে। এ ট্রেন দুটিতে শুধু এমআরটি র‌্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যাবে।

বিষয়টি নিশ্চিত করে ডিএমটিসিএলের জনসংযোগ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, শিক্ষার্থী ও পেশাজীবীদের জন্য বিশেষ মেট্রোরেল চালু করা হবে। তবে, সবার এমআরটি কার্ড থাকতে হবে। কারণ ৭টা ১০ মিনিটে মেট্রোরেলের টিকিট এখনো চালু হয়নি।’

গত শনিবার মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মেট্রোরেল চালুর মধ্যদিয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০ কিলোমিটার পথ মাত্র ৩৮ মিনিটে চলাচল করতে পারবেন যাত্রীরা। উত্তরা থেকে মতিঝিলের ভাড়া ধরা হয়েছে ১০০ টাকা। আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত চালু হওয়া নতুন এই রুটে ভাড়া ধরা হয়েছে ৫০ টাকা।

জানা গেছে, তিনটি ধাপে এই মেট্রোরেল নির্মাণ করা হচ্ছে। প্রথম ধাপে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত শতভাগ কাজ শেষ হয়েছে। দ্বিতীয় ধাপে আগারগাঁও থেকে মতিঝিল পর্যন্ত কাজ করা হয়। তৃতীয় ধাপে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত নির্মাণকাজ চলছে। ২০২৫ সালের জুনে এ অংশের কাজ শেষ হওয়ার কথা রয়েছে। এ অংশের অবকাঠামো নির্মাণের অগ্রগতি ১৭ দশমিক ৩০ শতাংশ।

আই.কে.জে/

মেট্রো রেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250