রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে *** সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি *** ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান *** খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯ *** ক্রীড়া প্রতিমন্ত্রীকে পবিত্র কোরআন উপহার আসিফের *** ‘সব শক্তি দিয়ে খামেনি হত্যার বদলা নেবে ইরান’ *** কে হচ্ছেন খামেনির উত্তরসূরি, আলোচনায় যারা *** স্বাধীনতার মাস শুরু *** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প

জি-২০ সম্মেলনে যোগ দেবেন না শি জিনপিং

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ফাইল ছবি

আগামী ৯-১০ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর বদলে দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াং প্রতিনিধিত্ব করবেন। 

বৃহস্পতিবার (৩১ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। ভারত ও চীনের বেশ কয়েকটি সূত্র রয়টার্সকে এই তথ্য জানিয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক দুই ভারতীয় কর্মকর্তা বলেছেন, “চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং ৯-১০ সেপ্টেম্বর নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে বেইজিংয়ের প্রতিনিধিত্ব করবেন বলে আশা করা হচ্ছে।” এই দুই ভারতীয় কর্মকর্তার একজন চীনে দায়িত্ব পালনরত কূটনীতিক এবং অন্যজন জি-২০ জোটভুক্ত একটি দেশে কর্মরত রয়েছেন।

এছাড়া চীনে অবস্থানরত দুই বিদেশি কূটনীতিক এবং জি-২০ জোটভুক্ত অন্য একটি দেশের একজন সরকারি কর্মকর্তা বলেছেন, “শি জিনপিং সম্ভবত জি-২০ সম্মেলনে অংশ নিতে ভারতে যাবেন না।”

তারা আরো বলছেন, “সম্মেলনে জিনপিংয়ের না যাওয়ার সম্ভাবনা সম্পর্কে চীনা কর্মকর্তারা তাদের অবহিত করেছেন।” 

চীনের প্রেসিডেন্টের অপ্রত্যাশিত এই অনুপস্থিতির কারণ সম্পর্কে তারাও অবগত নন বলে রয়টার্সকে জানিয়েছেন। তবে এব্যাপারে ভারত ও চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্ররা কোনও মন্তব্য করেননি।

এম.এস.এইচ/ আই. কে. জে/  

জি-২০ শি জিনপিং

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইরান যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে যে প্রভাব পড়বে বাংলাদেশের অর্থনীতিতে

🕒 প্রকাশ: ০৫:২৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

সৌদি আরবের চাপেই ইরানে হামলা চালায় যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন পোস্টের দাবি

🕒 প্রকাশ: ০৫:১৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

ভিসা কার্যক্রম স্বাভাবিক করার আশ্বাস দিয়েছে ভারত: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৫:০৫ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

‘স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে’ বাংলা একাডেমি পুরস্কার নেবেন মোহন রায়হান

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

খামেনির মৃত্যুতে করাচিতে মার্কিন কনস্যুলেটের সামনে বিক্ষোভ, গুলিতে নিহত ৯

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৬

Footer Up 970x250