মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

জুমার দিন যে আমলে হাজার বছরের নামাজ-রোজার সাওয়াব মেলে

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৩

#

মহান আল্লাহ তাআলা সৃষ্টিকুলের জন্য দিন ও রাতকে সৃষ্টিকে করেছেন। সপ্তাহের সাত দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন জুমাবারকে। পবিত্র কোরআন ও হাদিসে দিনটির বিশেষ গুরুত্ব ও ফজিলত বর্ণনা করা হয়েছে।

বিশ্বনবী (সা.)-এর উম্মতদের জন্য জুমাবার বিশেষ গুরুত্বপূর্ণ। হুজাইফা ইবনুল ইয়ামান (রা.) থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ (সা. বলেন, আল্লাহ তাআলা আগের জাতিদের কাছে জুমার মর্যাদা অজ্ঞাত রাখেন। এ কারণে ইহুদিরা শনিবার ও খ্রিস্টানরা রোববার নির্ধারণ করে। অতঃপর আমরা আসি। আমাদের কাছে জুমার দিনের মর্যাদা তিনি প্রকাশ করেন। (সহিহ মুসলিম, হাদিস : ৮৫৬)

জুমার দিন অত্যন্ত সওয়াবের কাজের মধ্যে একটি হচ্ছে গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া। এ বিষয়ে আউশ বিন আউশ সাকাফি (রা.) থেকে বর্ণিত, মহানবী (সা.) বলেছেন, যিনি জুমার দিন ভালো করে গোসল করল, দ্রুত মসজিদে গেল এবং (ইমাম) কাছাকাছি বসে মনোযোগসহ (খুতবা) শুনল, তার জন্য প্রতি কদমের পরিবর্তে এক বছরের রোজা ও নামাজের সওয়াব থাকবে। (আবু দাউদ, হাদিস : ৩৪৫)

এছাড়া জুমার দিন বান্দার দোয়া কবুল করেন আল্লাহ। জাবের (রা.) থেকে বর্ণিত, হজরত মুহাম্মদ (সা.) বলেন, জুমার দিন কোনো মুসলিম ভালো কিছুর জন্য আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ তা দেন। তোমরা সময়টি আছরের পর খুঁজো। (আবু দাউদ, হাদিস নম্বর : ১০৪৮)

জাবের ইবনে আবদুল্লাহ (রা.) বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, জুমার দিনের ১২ ঘণ্টার মধ্যে একটি একটি সময় রয়েছে, যদি কোনো মুসলিম এ সময় মহান আল্লাহর কাছে কিছু প্রার্থনা করে তাহলে আল্লাহ তাকে দান করেন। সেই মুহূর্তটি আছরের শেষ সময়ে খুঁজো তোমরা। (আবু দাউদ, হাদিস : ১০৪৮)

ওআ/

নামাজ জুমা রোজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250