মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ডাকাতির আগেই ৭ জনকে আটক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৩

#

পর্যটন নগরী কক্সবাজারের খুরুশকুল এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ ৭ জনকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাত ২টার দিকে সদর উপজেলার খুরুশকুলের কুলিয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। 

আটকরা হলেন- জসিম উদ্দিন (২৮), নুরুল ইসলাম রাকিব (২২), আব্দুল খালেক ওরফে রুবেল (২৭), মো. আলম মিয়া (২০), মো. আব্দুল্লা (২০), সাইফুল ইসলাম (২৩), রবিউল হাসান (১৯)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক আবু ছালাম চৌধুরী। 

তিনি জানান, সংঘবদ্ধ একটি দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে- এমন সংবাদে অভিযান চালিয়ে সাত জনকে হাতেনাতে আটক করে র‍্যাব সদস্যরা। এসময় তাদের কাছ থেকে ১টি রামদা, ২টি কিরিচ, ১টি সুইচ গিয়ার চাকু, ১টি টর্চ লাইট, ৪টি মোবাইল ফোন, ৪টি সীম কার্ড এবং নগদ এক হাজার পঁচিশ টাকা উদ্ধার করা হয়।

আরো পড়ুন: কমেছে ডিম-পেঁয়াজের দাম

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাতে এ র‍্যাব কর্মকর্তা জানান, বেশ কয়েকবার একাধিক জায়গায় ডাকাতির কথা স্বীকার করেছেন চক্রের সদস্যরা। মূলত ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা-পয়সাসহ বিভিন্ন ধরনের মালামাল ছিনতাই করে আসছিলো তারা।

তিনি আরও জানান, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

এসকে/

কক্সবাজার র‌্যাব আটক ডকাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250