রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ *** জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী *** তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা *** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি

তোর বোবা কাপড়গুলোও বলে, ‘মা’ তুমি কেঁদো না নিজেকে একলা ভেবে

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৭ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

আসসালামু আলাইকুম। 

প্রিয় মারজুক, 

কেমন আছিস বাবা? নিশ্চয়ই ভালো। আমিও তোর দোয়া, ভালোবাসা ও ছোট ছোট স্মৃতিতে ভেসে আছি গভীর জলের সুখকর শঙ্খের রাজ্যে। যা আমার বেঁচে থাকার অভয়। শরতের রৌদ্র উজ্জ্বল নীলাভ আকাশের মতো শান্ত যেন তোর জীবন হয় সেই দোয়াই করি। 

আর হ্যাঁ,

নতুন বায়ুতে দম নিতে কেমন লাগছে? গাছ, ঘাস, ফুল, একলা আকাশ, মাঝরাত কাটছে তো বেশ? আমি মাঝরাতে তোর শোবার ঘরে তোকে খুঁজি মুখ লুকিয়ে আঁচলে। তুইও কি আঁতকে উঠিস মাঝরাতে ঘুমের ঘোরে আমার মুখটি দেখতে না পেয়ে? যাই হোক, ভালো থাকিস নতুন রুপে নতুন করে। 

ডানপিটে ছেলেকে খেলার মাঠ থেকে আর আনা হবে না ডান্ডা মেরে। জাঙ্গিয়া পেতে বক পাখি ধরা হবে না আর ভরদুপুরে আউশের কাঁদামাখা আল বেয়ে। মাটির সুধা গন্ধ মেখে নামবি কবে আবার ঐ কাঁদাজলে? বর্ষার দুপুরে ভেলায় চড়ে থৈথৈ মাঠে ডোবাডুবির হৈচৈ এখন দুঃস্বপ্ন। ম্যাচের প্যাকেট, সিগারেটের প্যাকেট কেটে কী যেন ঐ খেলার নাম আমার ঠিক মনে আসছে না। তা যা-ই হোক। মনে আছে তোর?

তোকে ঘুম পাড়াতে গিয়ে নিজেই ঘুমিয়ে যেতাম আর তুই পাশ থেকে উঠে লুকিয়ে গিয়ে খেলতিস আমের বিচি, কাঁঠালের বিচি, ক্রিকেট, ফুটবল, মার্বেল আর ঐ ডাংগুলি খেলা। বকুনি-ঝকুনি দিয়ে ফিরিয়ে আনতাম তক্ষুণি ঘরে। ঘুড়ির লাটাইটা এখনো আছে পরম যত্নে আমার কাছে; ঘুড়িটা সেই কবেই কেটে গেছে দূর আকাশে।

হ্যাঁ রে মারজুক,  তোর কাপড়গুলো কাল ভাঁজ করতে যেয়ে পুরোনো কাপড় ক'খানা ফেলতে চেয়েছিলাম বহুত করে। ফেলতে পারিনি কারণ দুষ্টু ছেলের ঘামের ঘ্রাণ যে আমায় নিষেধ করে। বোবা কাপড়গুলোও আমার সাথে সঙ্গোপনে কথা বলে। "মা" তুমি কেঁদো না নিজেকে একলা ভেবে। তোর স্মৃতিরাও আমার সাথে দুষ্টু সুরে গল্প করে।

"তুই যে আমার দুষ্টু ছেলে 

রাগলে আকাশ থমকে পড়ে 

চারদিকটা নিঃসঙ্গ লাগে!"

দোয়া করি তুই তোর স্বপ্নকে নয়, স্বপ্ন তোকে ছোঁবে, যেমন করে বৃষ্টি ছোঁয় জমিনের বুক। নামাজ পড়িস, সততায় থাকিস। পত্রের উত্তরের আশায় রইলাম। আশাহত করিস না আমায়।

-- ইতি,

তোর মনি "মা"

শাহিনুর পারভীন 

নরসিংদী  

এস/ আই. কে. জে/ 


মা দুষ্টু ছেলে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মেগাপ্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি পারস্পরিক মর্যাদা ও মানুষের আকাঙ্ক্ষা: ভারতীয় মিডিয়াকে রিয়াজ হামিদুল্লাহ

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

জাতীয় স্বার্থে সমন্বিত বন্দর কৌশল প্রণয়ন করছে সরকার: নৌপরিবহনমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:০৩ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তারেক রহমানের সঙ্গে বৈঠকে মারুবেনির প্রেসিডেন্ট, দ্বিতীয় কাফকো-এআই ডেটা সেন্টার নিয়ে আলোচনা

🕒 প্রকাশ: ০৩:৫৫ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত

🕒 প্রকাশ: ১১:৫২ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ১১ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250