বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

দেশে সেনা মোতায়েনে সিইসিকে লিগ্যাল নোটিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশের জনগণের সম্পদ ও জানমালের নিরাপত্তা নিশ্চিতে সারাদেশে সেনা মোতায়নের জন্য প্রধান নির্বাচন কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সোমবার (১৩ নভেম্বর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠিয়েছেন।

নোটিশে বলা হয়েছে, বিভিন্ন পত্র-পত্রিকার মাধ্যমে জানতে পারি আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল অতি সম্প্রতি ঘোষণা করা হবে। অন্যদিকে দেখা যায়, দেশের বিভিন্ন রাজনৈতিক দল রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে অবরোধ ও হরতাল পালন করছে। রাস্তাঘাটে গাড়িতে অগ্নিসংযোগের মতো ঘটনাও প্রতিনিয়ত পরিলক্ষিত হচ্ছে। বিভিন্ন মিল কারখানায় অগ্নিসংযোগ ও ভাংচুরের দৃশ্যও পরিলক্ষিত হচ্ছে।

এতে আরো উল্লেখ করা হয়, হরতাল-অবরোধ চলাকালে বিভিন্ন লোকজন হামলার শিকার হয়ে আহত ও নিহত হচ্ছে। এ অবস্থায় আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে দেশে ব্যাপক সহিংসতা হওয়ার আশঙ্কা হতে পারে বলে বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রত্যক্ষ করা যাচ্ছে। এ অবস্থায় দেশের জনগণের জানমাল রক্ষায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সাথে সাথে জনস্বার্থে স্থানীয় সরকারকে সহায়তা প্রদানে বাংলাদেশ সশস্ত্র বাহিনী মোতায়নের আবেদন জানাচ্ছি।

লিগ্যাল নোটিশ প্রাপ্তির একটি সুনির্দিষ্ট সময়ের মধ্যে দেশের জনগণের জানমাল রক্ষায় জনস্বার্থে সেনা মোতায়নের জন্য বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করা হয়েছে।

এসকে/ 

জাতীয় নির্বাচন নির্বাচন কমিশন লিগ্যাল নোটিশ সারাদেশ সেনা মোতায়েন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250