সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

‘নির্বাচনে হুমকি নেই, চোরাগোপ্তা হামলা নিয়ে কাজ করছে গোয়েন্দারা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৬ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, নির্বাচনের দিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে যারা কাজ করবে তাদের মধ্যে সমন্বয় থাকবে। কোথাও ক্রাইসিস হলে সেখানে আমরা দ্রুত যাবো। নির্বাচন ঘিরে এখনো কোনো হুমকি নেই। চোরাগোপ্তা হামলার বিষয়ে আমাদের গোয়েন্দারা কাজ করছে। এছাড়া ঝুঁকিপূর্ণ আসনগুলোতে আমরা আলাদা নজরদারির মাধ্যমে কাজ করবো।

রোববার (৩১শে ডিসেম্বর) চট্টগ্রাম র‍্যাবের সদর দপ্তরে গরীব দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

র‍্যাব ডিজি বলেন, নির্বাচনের আগে আমরা কাজ করছি। নির্বাচনের দিনও আমাদের দায়িত্ব থাকবে। ভোটাররা যেন কেন্দ্রে যেতে পারে এবং ভোট গ্রহণের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা দেওয়া আমাদের দায়িত্ব। 

আরো পড়ুন: রিজভীকে খুঁজছি, শীঘ্রই গ্রেফতার: ডিবি হারুন

তিনি বলেন, যে কারো সাংবিধানিকভাবে ভোট দেওয়া না দেওয়ার অধিকার রয়েছে। যদি কেউ মনে করে ভোট দেবে না সেটা তার বিষয়। তবে কেউ ভোট দিতে চায় আর কেউ যদি বাধা দেয়, আমরা সেক্ষেত্রে সর্বোচ্চ ব্যবস্থা নেব। কে হারবে, কে জিতবে সেটি আমাদের বিষয় না। আমাদের লক্ষ্য সুষ্ঠু নির্বাচনে সহায়তা করা।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়ে নির্বাচন কমিশন আগেই নির্দেশনা দিয়েছেন। অবৈধ অস্ত্র তো অবশ্যই ধরব। বৈধ অস্ত্রের যদি অবৈধ ব্যবহার হয় সেক্ষেত্রেও ব্যবস্থা নেব।

এসকে/ 

র‌্যাব নির্বাচনে হুমকি এম খুরশীদ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250