রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী

পরকীয়া নিয়ে একি বললেন অনন্ত জলিল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪০ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার আলোচিত নায়ক অনন্ত জলিল দেশের শীর্ষ ব্যবসায়ীদেরও একজন। শোবিজে সুখী দম্পতি হিসেবেও বেশ পরিচিতি রয়েছে তাদের। এবার পরকীয়া নিয়ে হুঁশিয়ারি দিলেন অনন্ত জলিল।

সম্প্রতি ডি এ তায়েব ও পরীমণি অভিনীত সিনেমা ‘কাগজের বউ’র প্রিমিয়ার শো—তে হাজির হয়েছিলেন অনন্ত। এসময় গণমাধ্যমে কথা বলতে গিয়ে সামাজিক নানান বিষয় তুলে ধরেন এই নায়ক।

সিনেমাটি দেখে বেশ প্রশংসা করে অনন্ত বলেন, এসময়ে এরকম সিনেমার খুব দরকার। পর্দায় দুজনকেই ভীষণ ভালো লেগেছে। ডি এ তায়েবের অভিনয় থেকে গেটআপ দারুণ ছিল। সবার হলে গিয়ে সিনেমাটি দেখা উচিত।

তিনি আরও বলেন, ‘কাগজের বউ’ সিনেমার গল্পটা চমৎকার ছিল। যিনি লিখেছেন বেশ পরিশ্রম করতে হয়েছে। শুধু সিনেমায় নয়, বাস্তবেও স্বামী-স্ত্রীর মধ্যে অফুরন্ত ভালোবাসা থাকা দরকার।

পরকীয়া নিয়ে অনন্ত বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে যেন পরকীয়া ঢুকতে না পারে। বর্তমানে এই পরকীয়া পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে। জনজীবনকে ধ্বংস করেছে। আর ফেসবুক আসার পর এই সমস্যা দিন দিন আরও বৃদ্ধি পাচ্ছে।

আরো পড়ুন: রাস্তার খাবার খেতে মানা করলেন পরীমনি

‘কাগজের বউ’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী এবং প্রযোজনা করেছেন মাহবুবা শাহরীন। সিনেমায় ডি এ তায়েব ও পরীমনি ছাড়া আরও অভিনয় করেছেন— চিত্রনায়ক ইমন, আবুল হায়াত, দিলারা জামানসহ অনেকেই। আগামী ১৯শে জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।

এসি/ আই. কে. জে/ 


পরকীয়া অনন্ত জলিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বরবাদ’ সিনেমার চেয়েও তিনগুণ বেশি ভায়োলেন্সে ঠাসা ‘রাক্ষস’, ট্রেলারে চমক

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

আন্ডারওয়ার্ল্ডের চাপের মুখে ছিলেন বলিউডের তিন খান!্ড।

🕒 প্রকাশ: ০৩:০২ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘সামান্তারা বিক্রি হয়’ মন্তব্য শাহরিয়ারের, ক্ষমা চাইতে বললেন এনসিপি নেতারা

🕒 প্রকাশ: ০২:১৪ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘অতি উৎপাদন’ ও ‘জোরপূর্বক শ্রম’ নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম কেন

🕒 প্রকাশ: ০১:১০ অপরাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১৫ই মার্চ ২০২৬

Footer Up 970x250