মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

পাইকারিতে আদার দাম কমেছে ৮০ টাকা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

সাতক্ষীরার পাইকারি মসলা বাজারে দাম কমেছে আদার। এক মাসের ব্যবধানে কেজিপ্রতি আদার দাম কমেছে ৮০ টাকা পর্যন্ত। ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, দেশীয় বাজারে চাহিদা কমে যাওয়াই মসলাজাত পণ্যটির দাম কমার কারণ। 

দেশীয় বাজারে দাম কমায় ভোমরা স্থলবন্দরে আদার আমদানিও কমে গেছে। গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছরের প্রথম মাসে আদার আমদানি কমেছে ২২২ টন।

সাতক্ষীরার মসলা বিপণন কেন্দ্র সুলতানপুর বড়বাজারের কয়েকটি পাইকারি আড়তে শনিবার প্রতি কেজি আদা বিক্রি হয়েছে ১৬৫-১৭০ টাকা। এক মাস আগেও এসব আড়তে আদার পাইকারি দাম ছিল ২৫০-২৬০ টাকা কেজিপ্রতি। এ বাজারের মসলা বিক্রেতা প্রতিষ্ঠান মেসার্স আবির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আব্দুল আজিজ বলেন, ‘‌সম্প্রতি বাজারে আদার চাহিদা খুবই কম। আর চাহিদা না থাকায় দাম নিম্নমুখী। এক মাসের ব্যবধানে পাইকারিতে পণ্যটির দাম কমেছে ৮০-৮৫ টাকা পর্যন্ত।’

ভোমরা স্থলবন্দরের মসলাজাত পণ্য আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স রাফসান এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. আবু হাসান জানান, সম্প্রতি তার প্রতিষ্ঠানে আদার আমদানি কমেছে। তিনি বলেন, ‘‌গত অর্থবছরের এ সময় প্রতি সপ্তাহে ৮-১০ ট্রাক আদা আমদানি হয়েছে, সেখানে বর্তমানে সপ্তাহে দুই থেকে তিন ট্রাক আমদানি হচ্ছে।’ 

ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব বিভাগ থেকে জানা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে এ বন্দর দিয়ে আদা আমদানি হয়েছে মাত্র ১৫ টন, যা গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় ২২২ টন কম। সুত্রটি আরো জানায়, ২০২২-২৩ অর্থবছরের জুলাইয়ে এ বন্দর দিয়ে পণ্যটি আমদানি হয়েছিল ২৩৭ টন, যার আমদানি মুল্য ছিল ২ কোটি ১৮ লাখ টাকা। সেখানে চলতি বছর মাত্র ১৭ লাখ টাকার আদা আমদানি হয়েছে।

ওআ/

আদা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250