মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব

পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুদক কী করছে, জানতে চাইলো আইএমএফ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরাতে দুদক কী কার্যক্রম নিয়েছে তা জানতে চেয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। বাংলাদেশ সফররত আইএমএফের ৪ সদস্যের একটি দল বৃহস্পতিবার দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে। 

দুদক সূত্র জানায়, এক ঘণ্টাব্যাপী এ বৈঠকে আইএমএফের প্রতিনিধিদলের সদস্যরা দুদকের কাছে জানতে চান যে পাচার হওয়া অর্থ দেশে ফেরাতে দুদক কী ধরনের ব্যবস্থা নিয়েছে। এর জবাবে দুদকের পক্ষ থেকে বলা হয়, যেসব দেশে অর্থ পাচার হয়েছে সেসব দেশের আইনি সহায়তা পেতে চিঠি পাঠানো হয়েছে।

বৈঠকে এর বাইরে দুদকের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হয়। টেকসই উন্নয়নের জন্য দুর্নীতি কমানোর পরামর্শ দেয় আইএমএফ।

বৈঠকে আইএমএফ দলের নেতৃত্ব দেন এশিয়া প্যাসিফিক অঞ্চলের প্রধান রাহুল আনন্দ। দুদকের পক্ষে নেতৃত্ব দেন সংস্থাটির সচিব মো. মাহবুব হোসেন। আরও উপস্থিত ছিলেন মানি লন্ডারিং ইউনিটের মহাপরিচালক মোকাম্মেলসহ ৪ জন।

বৈঠক শেষে দুদকের সচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের বলেন, 'দুদকের বর্তমান কাঠামো, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিদ্যমান আইন, বিধিবিধান এবং কীভাবে দুদক কাজ করছে, সে সম্পর্কে জানতে আইএমএফের প্রতিনিধি এসেছিলেন। পাচার হওয়া অর্থ উদ্ধারের ক্ষেত্রে বিভিন্ন দেশের যে সহযোগিতার প্রয়োজন হয়, সেই বিষয়ে তারা গুরুত্ব দিয়েছেন।'

বাংলাদেশকে ৪৭০ কোটি ডলার ঋণের দ্বিতীয় কিস্তি দেওয়ার আগে শর্ত পূরণ যাচাই করতে গত ৪ অক্টোবর দেশে আসে আইএমএফের এই প্রতিনিধিদল। 

আই.কে.জে/

পাচার হওয়া অর্থ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250