বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

পুলিশের বাইক থেকে মদ চুরি বানরের! অতঃপর যা ঘটলো

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ৩রা অক্টোবর ২০২৩

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

বাইক থেকে মদ চুরি করে নিল একটি বানর। অবাক করা হলেও ঘটনাটি ঘটেছে  ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুর জেলা শহরের পুলিশ কমিশনারের অফিসের ঠিক সামনেই।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওটি দেখা যায়, একটি বানর আয়েশ করে বাইকের ওপর বসেছে। তারপর ব্যাগ থেকে একটি মদের বোতল বের করে নিয়ে আসে। কিন্তু চেষ্টা করেও সেই বোতলের ছিপি খুলতে পারল না সে। দাঁত দিয়ে কয়েক বার ছিপি খোলার চেষ্টা করলেও ব্যর্থ হয়েই পালিয়ে যায় সেই বানরটি। 

স্থানীয়দের দাবি, এলাকায় বানরের উপদ্রবের ঘটনা নতুন নয়। প্রায়ই কারও না কারও দোকানে হানা দেয় এইসব বানর। পথচারীদের ব্যাগ চুরি করে পালায়ি যায়।

कानपुर के बंदर रॉयल स्टैग खूब पसंद करते हैं.. गांधी जयंती को ड्राई डे पर पुलिस ऑफिस में किसी की बाइक से रॉयल स्टैग की बोतल उड़ा दी.. वीडियो देखिए, कैसे बाइक वाले का ही चखना भी ढूंढ रहा है.. लेकिन दिन में ही शुरू हो गया.. ये गलत है.. मैं तो बाइक वाले की सोच रहा#Kanpur #Royalstag pic.twitter.com/RV08Ahkhaz

কানপুরের যুগ্ম কমিশনার স্থানীয় সংবাদমাধ্যমকে জানান, তিনি এই ভিডিওর বিষয়ে কিছু জানেন না। কার বাইকে মদের বোতল রয়েছে তা তদন্ত করা হবে। এলাকা থেকে বানর তাড়ানোর জন্য আগেও চেষ্টা করা হয়েছিল বলে জানান তিনি।

ওআ/


চুরি বাইক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250