মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

প্রধানমন্ত্রীকে এডিবি প্রেসিডেন্টের অভিনন্দন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

টানা চতুর্থ মেয়াদে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া। প্রধানমন্ত্রীকে পাঠানো এক পত্রের মাধ্যমে তিনি এই অভিনন্দন জানান।

বুধবার (১৭ই জানুয়ারি) সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে সাক্ষাৎকালে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং অভিনন্দন বার্তা হস্তান্তর  করেন।

অভিনন্দন পত্রে এডিবি প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীকে লেখেন, ‘গত ১৫ বছরে আপনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের সব ক্ষেত্রে অসাধারণ অগ্রগতি করেছে। অব্যাহত উন্নয়ন অগ্রগতির জন্য একটি দৃঢ় ভিত্তি প্রদান করেছেন। ’

মাসাতসুগু আসাকাওয়া আরো বলেন, বাংলাদেশের বিশ্বস্ত এবং দীর্ঘস্থায়ী উন্নয়ন সহযোগী হিসেবে এডিবি একটি গভীর অংশীদারিত্বের মাধ্যমে আপনার (প্রধানমন্ত্রীর) সরকারের উদ্যোগকে সমর্থন করতে প্রস্তুত আছে। বাংলাদেশের সমৃদ্ধির যাত্রায় সহায়তা করতে এডিবি আপনার সঙ্গে কাজ করার জন্য উন্মুখ।

এইচআ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন নতুন সরকার এডিবি প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া।

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250