রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট *** সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে সালাহউদ্দিন, উপনেতা হচ্ছেন কি *** সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন *** ৬ মাসে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ কর্মী, শুরু আগামী মাস থেকেই *** স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি *** ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: মোটরসাইকেলসহ এক ছিনতাইকারী আটক, জানাল র‍্যাব *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ ছাড়িয়েছে ৩ হাজার *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৬৯১, নিখোঁজ প্রায় তিন হাজার *** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে?

প্রিয় প্রেমের পাখি, তুমিহীনা আমার শহরটি শূন্যই পড়ে রইলো

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৪ অপরাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

প্রিয় প্রেমের পাখি,

তোমাকে আমার শহরে ভেড়ানোর জন্য শহরটির নির্মাণ শুরু হয়েছিল অর্ধযুগ আগে থেকেই। তোমাকে নিয়ে শহরটিতে জড়ো করলাম আবেগ, মায়া, আকুতি; তোমাকে পাওয়ার ইচ্ছা। চেয়েছিলাম সবগুলো চাওয়াকে পাওয়াতে রুপান্তরিত করতে। তবে তা কী আর হলো!

প্রেমের পাখিকে নিয়ে ছিল কতো চিন্তা চেতনা, রয়েছিল তার সাথে ইচ্ছেটুকু। তাকে ভেড়াতে চেয়েছিলাম আমার জনমানবহীন শূন্য শহরে। তবে তা কী আর করতে দিলে! 

চেয়েছিলাম তোমাকে আমার শহরে ছেড়ে দিতে, যাতে তুমি নির্দ্বিধায় উড়ে বেড়াতে পারো। কিন্তু তুমি আর রইলে কোথায়! চেয়েছিলাম তোমাকে আমার হৃদয় নামক খাঁচায় রাখতে, যাতে তুমি দিন শেষে নিরাপদে থাকো। 

তবে তুমি আর থাকলে কোথায়। তুমিহীনা এই হৃদয় নামক খাঁচায় শূন্যতার দখল হয়েছে। জানি না তোমার মতো এমন প্রেমের পাখি আমার শহরে ভিড়বে কিনা। তবে তুমিহীনা আমার শহরটি শূন্যই পড়ে রইবে।

——ইতি

তোমার

বহিস্কৃত শূন্য শহর  

আরো পড়ুন : প্রিয় নিম পাতা, তুমি আমার অনুপ্রেরণার প্রধান চালিকাশক্তি

এস/ আই. কে. জে/ 

চিঠি প্রিয় প্রেমের পাখি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250