রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগ সদস্যসহ এফসিসির অনুষ্ঠান দিল্লি পুলিশের অনুমতি না মেলায় বাতিল *** মন্ত্রীদের মধ্যে জেলার দায়িত্ব ভাগের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে জামায়াতের ১১ এমপির রিট *** সংসদে প্রধানমন্ত্রীর পাশের আসনে সালাহউদ্দিন, উপনেতা হচ্ছেন কি *** সাবেক আইজিপি এনামুল হক মারা গেছেন *** ৬ মাসে মালয়েশিয়ায় পাঠানো হবে ২ লাখ কর্মী, শুরু আগামী মাস থেকেই *** স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না: গুম প্রতিরোধ দিবসে রাষ্ট্রপতি *** ছিনতাইয়ের কবলে শিক্ষিকা নিহত: মোটরসাইকেলসহ এক ছিনতাইকারী আটক, জানাল র‍্যাব *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৭৫০, নিখোঁজ ছাড়িয়েছে ৩ হাজার *** নেপাল-তিব্বতে নিহত বেড়ে ৬৯১, নিখোঁজ প্রায় তিন হাজার *** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে?

প্রিয় ফাহিমা, তোমার জন্য অপেক্ষায় রইলাম প্রিয়তমা

সাহিত্য ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

প্রিয় ফাহিমা

আজ ভোরের আলো ফুটেছে, হেসেছে প্রভাতের সূর্য কিরণ। পাখিরা গেয়েছে নিত্যনতুন গান। নদী এঁকেছে তার তরঙ্গমালা। তবু তোমাকে না দেখার আক্ষেপ আর অতৃপ্তি। বহুদূরের কোনো কুটিরে তোমার নীরব অবস্থান।

আমার হৃদয় তোমার অনুপস্থিতিতে রাজরানীর শূন্যতা অনুভব করছে। কত সুন্দরতম রজনী গত হয়েছে। তোমার কোমল হাতের ছোঁয়ায়, রক্তিম ওষ্ঠধরের মর্মস্পর্শী চুম্বনে, দেহের সৌন্দর্যগুলোর আত্মপ্রকাশ। সব কিছুই আজ শূন্য।

যেদিন জড়িয়ে ধরে বলেছিলে–বিপদাপদে আমাকে সঙ্গ দেবে। অশ্রুসিক্ত নয়নে সে কথাই আজ মনে পড়ে। দুপুরের কপট রোদে নদীর তীরে অবুঝের মতো বসে থাকি। তবুও তৃপ্তি আর প্রেমের উনুন পূর্ণতা পায় না। তোমাকে ভুলে যাওয়া কল্পনাতীত। অপেক্ষার ঘনঘটা পাহাড়সম হলেও তোমার জন্য অপেক্ষায় রইলাম প্রিয়তমা।

ইতি

ফাহিম

আরো পড়ুন : প্রিয় নীল শাড়িতে, নীল চুড়িতে, নীলাঞ্জনা হয়ে তুমি এসো

এস/ আই. কে. জে/ 


চিঠি প্রিয় ফাহিমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250