বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফেসবুকে একজন ব্যক্তি চারটি অ্যাকাউন্ট খুলতে পারবেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

ফেসবুকে যুক্ত হচ্ছে নতুন একটি ফিচার, যার মাধ্যমে একজন ব্যবহারকারী একসঙ্গে ৪টি অ্যাকাউন্ট খুলতে পারবেন।

আপনি যদি ফেসবুকে একাধিক অ্যাকাউন্ট তৈরি করতে চান, তাহলে এই ফিচারটি আপনার জন্য সেরা। মেটা ফেসবুকে মাল্টিপল পারসনাল প্রোফাইলস ফিচার অর্থাৎ একাধিক ব্যক্তিগত প্রোফাইল ফিচার চালু করেছে। এই ফিচারটি চালু হওয়ার পর একজন ব্যবহারকারী ফেসবুকে চারটি প্রোফাইল তৈরি করতে পারবেন।

এই ফিচারের ভুয়া অ্যাকাউন্ট বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এর নানান সুবিধাও আছে। আপনি প্রতিটা অ্যাকাউন্ট থেকেই কন্টেন্ট শেয়ার করতে পারবেন। সব প্রোফাইলের ফিড আলাদা হবে। এগুলো ছাড়াও, আপনি লগইন আপশনের মাধ্যমে বিভিন্ন প্রোফাইলে স্যুইচ করতে পারবেন।

তবে যে ব্যবহারকারীরা একাধিক অ্যাকাউন্ট তৈরি করবেন, তারা ডেটিং, মার্কেটপ্লেস, পেশাদার মোড এবং পেমেন্টের মতো ফিচারগুলো অ্যাক্সেস করতে পারবেন না। আগের মতোই সব প্রোফাইলের জন্য মেসেজিং সুবিধা পাওয়া যাবে না। এর মানে হল চারটি অ্যাকাউন্ট হলেও আপনি একটি প্রোফাইলেই মেসেজিং সুবিধা পাবেন।

সূত্র: টেকক্রাঞ্চ


এস/ আই.কে.জে/

ফেসবুক ফিচার অ্যাকাউন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250