মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

গাজীপুর সিটি নির্বাচন

বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন ফয়সাল আহমাদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৭ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ফয়সাল আহমাদ সরকার। ছবি: সংগৃহীত


গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ছিল সোমবার (৮ মে)। নগরীর ৫৭টি ওয়ার্ডের মধ্যে ১৫ নম্বর ওয়ার্ডের  সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ একজন প্রার্থী হওয়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন।

নির্বাচনে রিটার্নিং অফিসার মো. ফরিদুল ইসলাম জানান, ১৫নম্বর ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় ওই ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমাদ সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ওই ওয়ার্ডে চার জন বৈধ প্রার্থী ছিলেন। তিন জন মনোনয়নপত্র প্রত্যাহার করে নেওয়ায় ওই ওয়ার্ডে ফয়সাল আহমাদ সরকার একমাত্র প্রার্থী ছিলেন।

আরো পড়ুন: গাজীপুরের মেয়র প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ

এ ব্যাপারে ফয়সাল আহমাদ সরকার বলেন, ১৫ নম্বর ওয়ার্ডের ভোটারদের প্রতি কৃতজ্ঞ। নির্বাচনে যারা প্রার্থী হয়েছিলেন তাদের সঙ্গে পরামর্শ করে ওই ওয়ার্ডকে মাদকমুক্ত, পরিচ্ছন্ন, আধুনিক ও স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।  এছাড়া তিনি এসব কাজের জন্য সবার সহযোগিতা কামনা করেন।

এম/
 

গাজীপুর নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250