মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

বিশ্বের সবচেয়ে মূল্যবান শাড়ি, দাম ৫০ লাখ টাকা!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:১৪ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নারীদের কাছে শাড়ি এক জনপ্রিয় বস্ত্রের নাম। গৃহিণী থেকে শুরু করে হাল আমলের ফ্যাশন সচেতন নারীরাও সুযোগ পেলেই শাড়ি শরীরে জড়াতে পছন্দ করেন। সাধারণত ১২ থেকে ১৪ হাত লম্বা এ বস্ত্রটি তাই কাপড়ভেদে তৈরি হয় বিভিন্ন নাম দিয়ে। কাপড়ের গুণগত মান ও এর তৈরি কৌশলের কারণে দামেও রয়েছে ভিন্নতা। তবে একটি শাড়ি এসেছে সেই আলোচনায়। যার দাম শুনলে আপনি অবাক হবেন।

একটি শাড়ির দাম ৫০ লাখ টাকা! বিলাসিতার কারণে এই শাড়িটি জায়গা করে নিয়েছে বিশ্ব রেকর্ডে।

পার্শ্ববর্তী দেশ ভারতে ২০০৮ সালে বিক্রি হয় এমন শাড়ি। যা বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসেবে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডে জায়গা করে নেয়।

ভারতের সর্বকালের অন্যতম সেরা চিত্রশিল্পী হিসেবে খ্যাত রবি বর্মার মৃত্যুর ১০০ বছর উপলক্ষে ২০০৬ সালে শাড়িটি তৈরির উদ্যোগ নেয়  তামিলনাড়ুর জনপ্রিয় ব্র্যান্ড দ্য চেন্নাই সিল্ক।

শাড়িটির জমিনজুড়ে রবি বর্মার আঁকা ‘গ্যালাক্সি অব মিউজিশিয়ানস’ ছবিটির শিল্পকর্ম ব্যবহার করা হয়েছে। এতে বীণা হাতে গীত বাদ্যরত ভারতীয় নারীদের দেখা যায়। এ ছাড়া এর পাড়গুলোতেও রয়েছে আরও ১১টি ছোট ছোট চিত্রকর্ম।

আট কেজি ওজনের এ শাড়িটিতে আরো ব্যবহৃত হয়েছে ৫৯ গ্রাম ৭০০ মিলিগ্রাম সোনা, ৩ ক্যারেট ৯১৩ সেন্ট হীরা, ১২০ মিলিগ্রাম প্লাটিনাম, ৫ গ্রাম রুপা, ২ ক্যারেট ৯৮৫ সেন্ট রুবি, ৩৫ সেন্ট পান্না, ৩ সেন্ট পোখরাজ, ৫ ক্যারেট নীলা, ১৪ সেন্ট ক্যাট আই স্টোন, ১০ সেন্ট টোপাজ স্টোন, ২ গ্রাম মুক্তা ও ৪০০ মিলিগ্রাম প্রবাল। 

৩৬ জনেরও বেশি কারিগর এক বছর ধরে এ শাড়িটি তৈরি করেন। এর ডিজাইন করেন চেন্নাই সিল্কের পরিচালক এস কার্থি।

২০০৮ সালের ৫ জানুয়ারি ৩৯ লাখ ৩১ হাজার রুপি বা প্রায় ৫০ লাখ টাকায় শাড়িটি বিক্রি হয়। কাতারের একজন ব্যবসায়ী তার হবু স্ত্রীর জন্য শাড়িটি কিনে নেন। ভারতের এই শাড়িটিই বিশ্বের সবচেয়ে দামি শাড়ি হিসেবে নাম তুলেছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে।

ওআ/

শাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250