বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী

বেসামরিক নাগরিক নিহত হওয়ার ঘটনায় ফ্রান্সে ৫ পুলিশ আটক

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৫৮ পূর্বাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

ফ্রান্সে মোহাম্মদ বেন্দ্রিস (২৭) নামে এক বেসামরিক নাগরিত নিহত হওয়ার ঘটনার ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ পুলিশ কর্মকর্তাকে আটক করা হয়েছে। 

মঙ্গলবার (৮ আগস্ট) তাদের আটক করা হয়। মোহাম্মদ বেন্দ্রিস গত ১লা জুলাই ফ্রান্সের মার্সেই শহরে সংঘটিত দাঙ্গায় নিহত হয়।

বেন্দ্রিস নিহত হওয়ার আগে গত ২৭ জুন প্যারিস শহরে ট্রাফিক আইন অমান্যের অভিযোগে এক কিশোরকে গুলি করে পুলিশ। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই কিশোরের। 

এরপর পুলিশের গুলিতে কিশোর হত্যার প্রতিবাদে গোটা ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়ে বিক্ষোভ। আর সে বিক্ষোভের মধ্যেই নিহত হন মোহাম্মদ বেন্দ্রিস নামের ঐ ব্যক্তি। এই মৃত্যুতে তাঁর স্ত্রী এবং স্বজনরা ন্যায়বিচারের জন্য আবেদন করার কথা জানিয়েছিলেন । 

প্রসিকিউটররা জানায়, পাঁচ পুলিশ কর্মকর্তাই এলিট রেইড ইউনিটের সদস্য। বেন্দ্রিসের মৃত্যুর তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এব্যাপারে বেশ কিছু বেসামরিক ব্যক্তি এবং পুলিশ সাক্ষী দিচ্ছেন বলেও জানান তারা।

এম.এস.এইচ/

ফ্রান্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250