মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ *** জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক: রাষ্ট্রদূত *** রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন *** ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও *** আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাত *** মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা *** বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নয়: ডেপুটি স্পিকার *** দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকান *** বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

যুক্তরাষ্ট্রের প্রথম রাজ্য হিসেবে মন্টানায় টিকটক নিষিদ্ধ

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে মন্টানা প্রথম রাজ্য হিসেবে বুধবার টিকটক নিষিদ্ধ করেছে। রাজ্য গভর্ণর গ্রেগ জিয়ানফোর্টের স্বাক্ষরের মধ্যদিয়ে নিষেধাজ্ঞা সম্বলিত বিলটি আইনে পরিণত হয়েছে। এ আইন আগামী বছর থেকে কার্যকর হবে।

জনপ্রিয় ভিডিও অ্যাপটি নিয়ে বিতর্ক বাড়ার প্রেক্ষিতে মন্টানা এ উদ্যোগ নিল। স্টেট ওয়েবসাইটে প্রকাশিত সদ্য প্রণীত আইনের কপিতে বলা হয়েছে, মন্টানা অঞ্চলে টিকটক নাও কাজ করতে পারে।

আরো পড়ুন: হোয়াটসঅ্যাপ আপনার সকল কথাই শুনছে: ইলন মাস্ক

আইনে আরো বলা হয়েছে, প্রতিবার লংঘনের জন্যে প্রতিদিন ১০ হাজার মার্কিন ডলার জরিমানা করা হবে। এছাড়া আইন অনুযায়ী, অ্যাপল ও গুগলকে তাদের অ্যাপ স্টোর থেকে টিকটক সরিয়ে নিতে হবে। না হলে তাদেরও জরিমানা গুণতে হবে। তবে মামলার মাধ্যমে আইনটিকে নিশ্চিতভাবে চ্যালেঞ্জ করা হবে বলে জানা গেছে।

এম এইচ ডি/

যুক্তরাষ্ট্র মন্টানা টিকটক নিষিদ্ধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250