সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ

রাজধানীতে হিযবুত তাহরীরের শীর্ষ নেতা গ্রেফতার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ১৭ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা আহম্মেদ নিজাম (৩৫)-কে রাজধানীর কোতোয়ালি থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-২। বুধবার (১৭ই জানুয়ারি) সকালে র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শিহাব করিম এ তথ্য জানান।

তিনি বলেন, ৪টি সন্ত্রাসবিরোধী আইনে মামলা ও একটি পুলিশ অ্যাসল্ট মামলা এবং খিলগাঁও থানার মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন জঙ্গি আহম্মেদ নিজাম। গ্রেফতার আহম্মেদ নিজাম হিজবুত তাহরীরের শীর্ষ জঙ্গি এবং দাওয়াতি বিভাগের দায়িত্বে ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে আত্মগোপনে থেকে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলেছেন। আত্মগোপনে থেকে জঙ্গি সংগঠনের কার্যক্রম অব্যাহত রাখেন।

আরো পড়ুন: মোটরসাইকেল নিয়ন্ত্রণে আসছে নতুন নীতিমালা

আহম্মেদ নিজামকে জিজ্ঞাসাবাদের বরাতে র‌্যাব জানায়, তিনি ২০১০ সালে একটি পলিটেকনিক্যাল ইনস্টিটিউট থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা সম্পন্ন করেন। পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে পড়া অবস্থায় হিযবুত তাহরীরের সঙ্গে সম্পৃক্ত হন। পরবর্তী সময়ে ঢাকার বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে চাকরি করেন। বর্তমানে বাসায় বসে অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের কাজ করতেন।

অফলাইন ও অনলাইনের মাধ্যমে হিযবুত তাহরীরের গ্রুপ লিডারদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে বিভিন্ন মসজিদে রাষ্ট্র ও সরকারবিরোধী লিফলেট বিতরণ ও দাওয়াতি কাজ করতেন। তাকে রাজধানীর খিলগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এ কর্মকর্তা।

এইচআ/ আই. কে. জে/

 

রাজধানী র‌্যাব গ্রেফতার হিযবুত তাহরীর শীর্ষ নেতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250