শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান *** রাজধানীতে ১৪টি জনসভায় অংশ নেবেন তারেক রহমান *** আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে না: সিপিডি *** আওয়ামী লীগ কীভাবে নির্বাচন থেকে ছিটকে পড়ার মতো দুর্বল হলো, যা বলছেন মাহফুজ আনাম *** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান

রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বললেন ইসি আনিছ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২২শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে অগ্রিম এমপিদের তালিকা দিতে বলেছেন নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান। তিনি বলেন, ভোট সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। ব্যালট পেপার সকালে কেন্দ্রে যাবে। পাশাপাশি ব্যালটের যে অংশ ভোটারকে দেওয়া হবে তাতে আগে শুধু সিল দিলে হতো এখন সহকারী প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর থাকতে হবে।

শুক্রবার (২২শে ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রার্থীদের সঙ্গে সভা শেষে তিনি এ মন্তব্য করেন।

মো. আনিছুর রহমান বলেন, যারা নির্বাচনে দায়িত্ব পালন করছেন তারা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছেন। তারা রাষ্ট্রের কর্মচারী, কোনো দলের কর্মচারী না। কোনো সরকারের কর্মচারী না। তাকে চাকরিতে থাকতে হলে নির্বাচন কমিশনকে সহায়তা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যাকে যেখানে প্রয়োজন তাকে সেখানে দায়িত্ব দিয়েছে। যদি সে দায়িত্ব পালন না করেন তাহলে তিনি অপরাধের জন্যে দায়ী হবেন।

আরো পড়ুন: জনগণ বিএনপির ডাকে অসহযোগ করবে না: কাদের

ভোটগ্রহণে নিয়োজিত কর্মকর্তাদের দায়িত্ব পালনে বিরত থাকার আহ্বান এবং কারা এমপি হবেন সেই তালিকা হয়ে গেছে- বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর এমন বক্তব্যের প্রেক্ষিতে ইসি আনিছুর বলেন, উনার কাছে যদি তালিকা থাকে প্রকাশ করতে বলেন। এটা আমরা বলব না কিছু। এটা উনার অমূলক ধারণা। 

এসময় ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, বিজিবি ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সৈয়দ আরমান আরিফ, ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আশিক হাসান উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসকে/ 

রুহুল কবির রিজভী ইসি আনিছুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250