সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

লক্ষ্য অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন: সিইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৮ অপরাহ্ন, ১৮ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের লক্ষ্যই হলো নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।

সোমবার (১৮ই ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরির সাথে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সিইসি এ কথা বলেন। 

কাজী হাবিবুল আউয়াল বলেন, সব দেশ আমাদের নির্বাচন নিয়ে খোঁজখবর নিচ্ছে; বিশেষ করে ডোনার কান্ট্রিগুলো। সেটাকে আপনারা চাপ বলেন, দৌড়ঝাঁপ বলেন; সেজন্য সরকার বারবার বলেছে নির্বাচন অবাধ-সুষ্ঠু হবে। আমরাও বলছি নির্বাচন অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে। সেখানে কেউ যদি প্রতিহত করতে চায় সেটা তাদের রাজনৈতিক কৌশল। আমাদের লক্ষ্য— নির্বাচনকে অবাধ-সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।

তিনি বলেন, এই নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ দল (বিএনপি) অংশগ্রহণ করছে না। আপনারা জানেন আমরা প্রথম থেকেই তাদের নির্বাচনে আসার আহ্বান জানাচ্ছিলাম। তারা অংশগ্রহণ করলে নির্বাচনটা আরো বেশি ইনক্লুসিভ ও পার্টিসিপেটরি হতো। তবে না নিলে কী হবে, সেই বিষয়ে আমি যাচ্ছি না।

আরো পড়ুন: ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট পেপার: ইসি

বিএনপিসহ তাদের জোট নির্বাচনে অংশ না নিলে বাইরের বিশ্বে নির্বাচন গ্রহণযোগ্য হবে কি না— সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।

সিইসি বলেন, জাপান আমাদের নির্বাচনকে খুব গুরুত্ব দিচ্ছে। এজন্য তারা আমাদের নির্বাচন পর্যবেক্ষণ করতে চাচ্ছে। আমরা তাদের ধন্যবাদ দিয়েছি। তারা আমাদের নির্বাচনের বিস্তারিত জানতে চেয়েছেন। সর্বশেষ প্রস্তুতির অবস্থা তাদের জানিয়েছি।

এসকে/ 

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250