শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব *** এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত *** গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব *** আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান *** যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ! *** এপস্টেইনের কাছে ‘লম্বা, স্বর্ণকেশী সুইডিশ তরুণী’ চেয়েছিলেন আম্বানি *** মোসাদের চর ছিলেন জেফরি এপস্টেইন, জানা গেল এফবিআই নথিতে *** ১২ তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে অনুরোধ বিএনপি প্রার্থীর *** নির্বাচনে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা: রাষ্ট্রের দায় ও গণতন্ত্রের বাস্তব পরীক্ষা *** ১২ই ফেব্রুয়ারি জনপ্রতিনিধি নির্বাচনের লড়াই নয়, দেশ পুনর্গঠনের: তারেক রহমান

লন্ডনে বাংলাদেশ দূতাবাসে উদযাপন হলো 'জাতীয় প্রবাসী দিবস'

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

ব্রিটেনে বাংলাদেশি প্রবাসীদের জন্য জাতীয় পরিচয়পত্র চালুর মধ্য দিয়ে ঐতিহাসিক ‘জাতীয় প্রবাসী দিবস-২০২৩’ উদযাপন করেছে বাংলাদেশ হাইকমিশন। শনিবার লন্ডনে বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরী ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এক মতবিনিময় সভায় হাইকমিশনার বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ১৯৭১ এর মুক্তিযুদ্ধসহ গত ৫২ বছরে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্রিটিশ-বাংলাদেশি প্রবাসীদের উল্লেখযোগ্য অবদানের জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাই কমিশনার সাইদা মুনা তাসনীম প্রবাসী-বান্ধব বিভিন্ন জাতীয় নীতিমালা গ্রহণ ও ৩০শে ডিসেম্বরকে জাতীয় প্রবাসী দিবস ঘোষণার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

আরো পড়ুন: শীগগরই আসছে ২য় প্রজন্মের নামজারি সিস্টেম ‘স্মার্ট মিউটেশন’

হাই কমিশনার বলেন, গত পাঁচ বছরে যুক্তরাজ্য প্রবাসীদের মর্যাদা ও সম্মানের সঙ্গে রেকর্ডসংখ্যক কনস্যুলার এবং ওয়েলফেয়ার সেবা প্রদান করেছে বাংলাদেশ হাই কমিশন লন্ডন। লন্ডনে বসেই ই-পাসপোর্ট এবং এন.আই.ডি. যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশিদের হাতে তুলে দিতে পেরে হাই কমিশন গর্বিত। 

তিনি বলেন, প্রবাসীদের যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে এবং বাংলাদেশে সর্বপ্রকার সহায়তা প্রদান করা এবং তাদেরকে স্মার্ট বাংলাদেশ গঠনের কাজে সম্পৃক্ত করার ক্ষেত্রে বাংলাদেশ হাই কমিশন লন্ডন অঙ্গীকারাবদ্ধ।

এইচআ/ আই.কে.জে/


লন্ডন উদযাপন বাংলাদেশ হাইকমিশন জাতীয় প্রবাসী দিবস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গণভোটে ‘না’ ভোট দেওয়া কোনো অপরাধ নয়: বায়তুল মোকাররমের খতিব

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

এক ব্যক্তিনির্ভর ‘পাশা’র নির্বাচন পর্যবেক্ষক কার্ড স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৬ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার: প্রেস সচিব

🕒 প্রকাশ: ০৭:৫৮ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

আওয়ামী লীগকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে না, এটা মাস্তানি হচ্ছে: বদিউর রহমান

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্রের প্রকাশিত মানচিত্রে পুরো কাশ্মীর ভারতের অংশ!

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ৭ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250