মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’

শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

শিশু একাডেমিতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত। ছবি : সুখবর

শিশু একাডেমিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপিত হয়েছে। এই দিবস উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বুধবার ( ১০ই জানুয়ারি ) বাংলাদেশ শিশু একাডেমি চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে মূল আনুষ্ঠানিকতা শুরু হয়।

আরো পড়ুন : স্বাধীন দেশে বঙ্গবন্ধুর ফেরার দিন আজ

প্রধান অতিথির বক্তব্যে শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম বলেন, 'যিনি স্বাধীনতার জন্য এত ত্যাগ তিতিক্ষায় নিজের জীবনটা উৎসর্গ করেছিলেন সেই বঙ্গবন্ধু যদি আমাদের মাঝে ফিরে না আসতেন, তাহলে আমাদের স্বাধীনতাই বৃথা হয়ে যেত।' 

তিনি শিশুদের উদ্দেশ্যে আরও বলেন, 'তোমরা বড় হয়ে আরও জানবে বঙ্গবন্ধুর ত্যাগের কথা, বঙ্গবন্ধুর জীবনের ঐতিহাসিক ঘটনার কথা, সেদিন তোমরা উপলব্ধি করবে বঙ্গবন্ধুই বাংলাদেশ।'


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, 'বঙ্গবন্ধু যখন দিল্লি হয়ে ফিরছিলেন, বঙ্গবন্ধু বিমানের জানালা দিয়ে তাকিয়েছিলেন আর আপন মনে অশ্রুসিক্ত নয়নে গেয়ে উঠেছিলেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালবাসি। আমরা সেই সংগীতের উত্তরাধিকার।'

তিনি আরও বলেন, আজকে যারা শিশু, 'আমাদের পরবর্তী প্রজন্ম তাদেরকে আমাদের দেশ সম্পর্কে, এই ইতিহাস সম্পর্কে জানাতে হবে। বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানা মানে বাংলাদেশকে জানা, বাংলাদেশকে জানলেই বঙ্গবন্ধুকে চেনা যাবে আর বঙ্গবন্ধুকে চেনা মানে বাংলাদেশকে চেনা।'

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার অতিরিক্ত সচিব প্রভাষ চন্দ্র রায়, যুগ্ম সচিব শাহনাজ বেগম নীনা, ডিএনএ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ এ এম পারভেজ রহিম এবং জয়ীতা ফাউন্ডেশন ও দপ্তর সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।

আলোচনা অনুষ্ঠান শেষে শিশু একাডেমির শিশুশিল্পীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি ও গান পরিবেশিত হয়।

এস/ আই.কে.জে/

শিশু একাডেমি বঙ্গবন্ধু শিশুশিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি

🕒 প্রকাশ: ১২:০৮ অপরাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

🕒 প্রকাশ: ১১:০১ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ

🕒 প্রকাশ: ১০:৩৫ পূর্বাহ্ন, ১লা সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250