মঙ্গলবার, ১৭ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চীন কখনো বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করেনি: জামায়াত আমির *** প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফরে মধ্যপ্রাচ্য অগ্রাধিকার পেতে পারে *** ইরানের নিরাপত্তাপ্রধান আলী লারিজানি নিহত, দাবি ইসরায়েলের *** নিজেদের আকাশসীমা বন্ধ করে দিল আমিরাত *** সিটির বিপক্ষে ফিরতি লেগে স্কোয়াডে ফিরেছেন এমবাপ্পে *** যুক্তরাষ্ট্রে ভারতের ‘র’ ও আরএসএসের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বান *** জানা গেল সৌদিসহ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ *** বাগদাদে মার্কিন দূতাবাসে ব্যাপক হামলা ইরানের *** ফ্যামিলি কার্ড ও টাকা দেওয়ার নামে অনলাইন চক্রের ‘ডিপফেক’ প্রতারণা *** আওয়ামী লীগের ‘পুনর্বাসন কেন্দ্র’ থেকে বিএনপির ‘পুনর্বাসন কেন্দ্র’

শ্রীকৃষ্ণের উপদেশ মত যেন শান্তি বজায় থাকে : কাদের

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৪৪ অপরাহ্ন, ৬ই সেপ্টেম্বর ২০২৩

#

দেশে দুষ্টলোকের সংখ্যা বেড়ে গেছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সময়টা খুব ভালো নয়। এখানে (দেশে) অসুরের আস্ফালন আছে। অশান্তির হুমকি আছে। দুষ্টের সংখ্যা বেড়ে গেছে। শিষ্টকে পালন করতে হবে। তিনি বলেন, শ্রীকৃষ্ণের উপদেশ মত শান্তি যেন বজায় থাকে, সে ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। 

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর পলাশী মোড়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত মিছিলপূর্ব আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, একাদশ জাতীয় নির্বাচনের আগে ড. কামাল হোসেনকে নিয়ে তাণ্ডব চালানোর পর এবার ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে বিএনপি ওয়ান ইলেভেনের সেই অশুভ খেলায় মেতে উঠতে চায়।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, গত সাড়ে ১৪ বছরে এটা প্রমাণ হয়েছে শাসক হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেয়ে সনাতন ধর্মের মানুষের আপন রাজনীতিতে অন্তত নেই। আওয়ামী লীগ থাকাকালে হিন্দু ভাই-বোনরা নিরাপদে ছিলেন। তবে এবার আমি ভয় পাচ্ছি। কোনো অশুভ শক্তি বাংলাদেশের জাতীয় নির্বাচন সামনে রেখে যদি এমন কোনো ঘটনা ঘটায়, যা হিন্দুদের সঙ্গে বা ভারতের সঙ্গে আমাদের সম্পর্কে ফাটল ধরাতে পারে। সুতরাং আমাদের আরও সতর্ক থাকতে হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন কমিটির সাধারণ সম্পাদক রমেন মন্ডল। এতে আরও উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি মেয়র শেখ ফজলে নূর তাপস, সংসদ সদস্য হাজী সেলিমসহ সনাতন ধর্মের অন্য নেতারা।

পরে জন্মাষ্টমী উপলক্ষে এক বর্ণাঢ্য মিছিল বের করা হয়। মিছিলটি রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসকে/ 

বিএনপি আওয়ামী লীগ ওবায়দুল কাদের শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250