বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:১৪ অপরাহ্ন, ১১ই অক্টোবর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহের সঙ্গে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট ইস্যু নিয়ে আলোচনা করেন।

বুধবার (১১ অক্টোবর) কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওরা) ২৩তম মন্ত্রী পর্যায়ের বৈঠকের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ড. মোমেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আলোচনাধীন অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ), ব্যবসা ও বিনিয়োগ, ওষুধ, পর্যটন, শিপিং এবং বিমান যোগাযোগসহ বিভিন্ন সহযোগিতামূলক খাত দ্রুত বাস্তবায়নে জোর দেন।

একই দিন ড. মোমেন আইওরার মন্ত্রী পর্যায়ের বৈঠকের ফাঁকে ইন্দো-প্যাসিফিক বিষয়ক ব্রিটিশ মন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে তারা দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

এছাড়া মোমেন কলম্বোতে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী নাদেলী প্যান্ডোর, মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আখতারসহ আইওরার সদস্য রাষ্ট্র এবং সংলাপ অংশীদার বিভিন্ন দেশের ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেন।

একে/

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250