মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা *** দীর্ঘ অপেক্ষার পর ক্ষমতায় এসেই পরীক্ষায় বিএনপি, ছয় মাসে দল-সরকারের সামনে নানা চ্যালেঞ্জ *** নেপাল–তিব্বতে নিহত বেড়ে ৯৫৫ ও নিখোঁজ ৪৪৭১, ত্রাণ–সহায়তা পাঠাচ্ছে যেসব দেশ *** দেশজুড়ে ঝড়-বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা *** বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ *** দেশের গণতন্ত্রকামী জনগণই বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস: প্রধানমন্ত্রী *** থার্ড টার্মিনালের র‌্যাম্প থেকে পিকআপ পড়ে বিমানবাহিনীর ৩ সদস্য নিহত *** ‘স্বরাষ্ট্রমন্ত্রীর নিখোঁজ হওয়ার ঘটনাও নিরাপত্তা সংস্থার মাধ্যমে তদন্ত হলে সত্য উদ্ঘাটিত হতো না’ *** মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে তাড়াহুড়া নয়, ঐকমত্য ও প্রস্তুতির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন ডা. দীপু মনি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪২ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সুখবর

নব গঠিত মন্তিসভার সমাজকল্যাণ মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করে প্রথম অফিস করলেন ডা. দীপু মনি।

রোববার (১৫ই জানুয়ারি) দুপুরে সচিবালয়ে এসে পৌঁছালে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো: খায়রুল আলম সেখসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা ফুলেল সংবর্ধনা দিয়ে তাকে দপ্তরে নিয়ে আসেন। 

এ সময় মন্ত্রণালয়ের অধিনস্ত দপ্তর/সংস্থা প্রধানগণ উপস্থিত ছিলেন।

মন্ত্রী তার দপ্তরে সকল পর্যায়ের কর্মকর্তাদের সাথে পরিচয় পর্ব শেষে মন্ত্রণালয় ও দপ্তর/সংস্থার কর্মকর্তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। 

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ (চাঁদপুর- হাইমচর) সংসদীয় আসন থেকে নির্বাচিত হয়ে ১১ই জানুয়ারি মন্ত্রিপরিষদের সদস্য হিসেবে শপথ নেন। সদ্য সাবেক শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম নারী শিক্ষা মন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন। তিনি সাবেক পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি (২০১৪-২০১৮), মানবাধিকার বিষয়ক সর্বদলীয় সংসদীয় গ্রুপের সভাপতি (২০১৪-২০১৮) ও সাবেক সফল পররাষ্ট্র মন্ত্রী (২০০৯-২০১৩) ছিলেন। 

ডা. দীপু মনি বাংলাদেশ ও দক্ষিন এশিয়ার প্রথম নারী পররাষ্ট্র মন্ত্রী ছিলেন। তিনি বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

এসকে/ এএম/ 

ডা. দীপু মনি সমাজকল্যাণ মন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250