রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’ *** পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান *** ‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’ *** কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার *** ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের *** করোনার পর দেশে অ্যালার্জির ওষুধ বিক্রি বেড়েছে *** ‘একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে’ *** সংবাদকর্মীদের তুলে নেওয়া মুক্ত গণমাধ্যমের জন্য ‘ভীতিমূলক দৃষ্টান্ত’: টিআইবি *** ঢাকার ৬ স্থানে তারেক রহমানের জনসভা আজ *** মঙ্গলবার শেষ হচ্ছে নির্বাচনী প্রচারণা

সাংবাদিকদের পরিচয়পত্র ও সনদ দেবে প্রেস কাউন্সিল: চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৭ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মো. নিজামুল হক নাসিম

বাংলাদেশের সিংহভাগ সাংবাদিক বিশেষ করে মফস্বল এলাকার সাংবাদিকরা পরিচয়হীনতায় ভুগছেন বলে আক্ষেপ করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান ও বিচারপতি মো. নিজামুল হক নাসিম। তিনি বলেন, “সাংবাদিকদের শিক্ষাগত যোগ্যতাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করে যাচাই-বাছাই শেষে বার কাউন্সিলের মতো আমরা প্রকৃত সাংবাদিকদেরপরিচয়পত্র ও সনদ দেব।”  

রোববার (২০ আগস্ট) ঠাকুরগাঁও সার্কিট হাউসের সম্মেলন কক্ষে জেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে অনুষ্ঠিত ‘প্রেস কাউন্সিল আইন, আচরণবিধি ও সাংবাদিকতার নীতিমালা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ প্রেস কাউন্সিল এ সেমিনারের আয়োজন করে। 

তিনি বলেন, “মফস্বল এলাকাসহ সারা দেশে প্রায় ৫০ হাজার সাংবাদিক আছেন। এই সাংবাদিকদের ডেটাবেজ তৈরির কাজ চলমান রয়েছে। এ ডেটাবেজ তৈরির জন্য আমরা প্রত্যেক জেলা প্রশাসকদের চিঠি দিয়েছি।” 

বিচারপতি মো. নিজামুল হক নাসিম আরও বলেন, আমরা যে ডেটাবেজ তৈরি করছি তাতে শুধু সনদধারীরাই নিজেদের সাংবাদিক পরিচয় দিতে পারবেন। আর এতে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ধরা হয়েছে স্নাতক ডিগ্রি পাস। তবে অভিজ্ঞতার ক্ষেত্রে পাঁচ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতাসম্পন্নদের শিক্ষাগত যোগ্যতার এই শর্ত কিছুটা শিথিল থাকবে।

তিনি বলেন, বঙ্গবন্ধু ১৯৭৪ সালের ১৪ ফেব্রুয়ারি বাংলাদেশ প্রেস কাউন্সিল আইন প্রণয়ন করেন। এ আইনটি নতুন করে চূড়ান্ত করা হয়েছে। সংসদে পাস হওয়ার অপেক্ষায় আছে। কমিটির সদস্য সাংবাদিকরা যারা সুপারিশ করেছিলেন এখন তাদের মধ্যে কেউ কেউ এই আইনের বিরোধিতা করছেন। আগে সাংবাদিকদের নামে প্রেস কাউন্সিলে মামলা হলে সেখানে রায়ে শুধু তিরস্কারের বিধান ছিল। এখন সেটি সংশোধিত হয়ে পাঁচ লাখ টাকার জরিমানার বিধান সংযুক্ত করা হয়েছে। সুয়োমোটো করার বিধানও রাখা হয়েছে।

সেমিনারে মূল আলোচক ছিলেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাম কৃষ্ণ বর্মণ, অতিরিক্ত পুলিশ সুপার লিজা বেগম।

এসকে/  

সাংবাদিকদের পরিচয়পত্র প্রেস কাউন্সিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘নির্বাচন যথেষ্ট অন্তর্ভুক্তিমূলক নয়, অংশগ্রহণমূলক করার সুযোগ আছে’

🕒 প্রকাশ: ০৪:৫৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

পিলখানা হত্যাকাণ্ডের পর সেনা কর্মকর্তাদের মধ্যে ভারত-আওয়ামী লীগ বিদ্বেষ তীব্র হয়: সাবেক সেনাপ্রধান

🕒 প্রকাশ: ০৪:৩০ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

‘সংখ্যালঘুদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করেছে অন্তর্বর্তী সরকার’

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

কমিশনে দায়িত্ব পালন করলেও সরকারের অংশ ছিলাম না: বদিউল আলম মজুমদার

🕒 প্রকাশ: ০৩:৫৭ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী করার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

🕒 প্রকাশ: ০৩:৪৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250