বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সাঈদীর চিকিৎসককে হুমকিদাতা নারী উত্তরা থেকে আটক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৫৫ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী ও জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসক এস এম মোস্তফা জামানকে হত্যার 'মূল হুমকিদাতা'কে আটক করা হয়েছে। ঢাকার উত্তরা থেকে হাফিজা মাহবুবা বৃষ্টিকে (৩২) আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপির সিটিটিসি। ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন এ তথ্য জানিয়েছেন।

একইদিন  র‌্যাবের অভিযানে চিকিৎসক মোস্তফা জামানকে হুমকিদাতা তফসীরুল ইসলামকে ঝিনাইদহ থেকে গ্রেপ্তার করা হয়। রাতে সিটিটিসির খুদে বার্তায় জানানো হয়, 'সাঈদীর চিকিৎসক কর্তৃক দায়েরকৃত জিডির অভিযুক্ত হাফিজা মাহবুবা বৃষ্টি (৩২) ডিএমপি'র সিটিটিসি কর্তৃক ঢাকার উত্তরা থেকে আটক হয়েছেন।'

জীবননাশের অভিযোগ তুলে মঙ্গলবার রাতে রাজধানীর ধানমন্ডি থানায় জিডি করেছিলেন ওই চিকিৎসক। জিডিতে উল্লেখ করেন, ডা. জামান বিএসএমএমইউয়ে হৃদরোগ বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। রবিবার রাতে দেলাওয়ার হোসাইন সাঈদী অসুস্থ অবস্থায় সেখানে ভর্তি হন। সাঈদী বিএসএমএমইউয়ের হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক চৌধুরী মেশকাত আহমেদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সেখানে সাঈদী মৃত্যুবরণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক টিমের একজন সদস্য হিসেবে আমার ওপর অর্পিত দায়িত্ব পালন করেছি। কিন্তু কতিপয় ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও ইউটিউবে বিভিন্ন আইডি থেকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে এবং হত্যার হুমকি দিচ্ছে।

আই.কে.জে/

দেলাওয়ার হোসাইন সাঈদী হুমকিদাতা নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250