বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

সিইসির বাসভবন ও মূল সড়কে নিরাপত্তা জোরদার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বুধবার সন্ধ্যায় ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এর আগে থেকেই রাজধানীর মিন্টু রোডে সিইসির সরকারি বাসভবনের সামনে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

রাজধানীর মিন্টু রোডের সরকারি বাসায় থাকেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। গতকাল থেকেই মিন্টু রোডের ওই বাসায় নিরাপত্তা বাড়ানো হয়েছে।

আরো পড়ুন: সরকারি বদলি নিয়োগে লাগবে ইসির অনুমতি

দুপুরে গিয়েও দেখা যায়, টাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) কার্যালয়ের সামনের মিন্টু রোডের মূল সড়কে পুলিশ মোতায়েন রয়েছে। পাবলিক ওর্ডার ম্যানেজমেন্ট (পিওম) থেকে গতকাল সন্ধ্যা থেকে নিরাপত্তার জন্য এ পুলিশ মোতায়েন করা হয়।

মূল সড়কের পাশাপাশি বাসভবনের গেটেও পুলিশ মোতায়েন রয়েছে। এছাড়া সড়কটিতে প্রতিনিয়তই টহলরত ও গোয়েন্দা পুলিশের টহল গাড়ি চলাচল করতে দেখা যায়।

দায়িত্বরত পুলিশ সদস্যরা জানান, গতকাল সন্ধ্যা থেকে পুলিশ মোতায়েন করা হয়েছে। একাধিক শিফটে তারা দায়িত্ব পালন করছেন। আজ সকাল থেকে নিরাপত্তার দায়িত্ব পালন করছেন দুপুরে দায়িত্বরত পুলিশ সদস্যরা।

এসি/ আই.কে.জে/


সিইসির বাসভবন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250