মঙ্গলবার, ১০ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিসিবির চাওয়া পূরণ করল আইসিসি *** জামায়াতের ভোটের প্রচারের সময় টাকা দিলেন আইনজীবী শাহরিয়ার, ভিডিও ভাইরাল *** বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমল ১ শতাংশ *** ‘আনোয়ার হোসেন মঞ্জু—দ্য মিডিয়া বস’ *** ভোট বর্জন করলেন আওয়ামী লীগের কারাবন্দী সাবেক এমপি আসাদ ও এনামুল *** জামায়াতকে ভোট দিলে ঈমান নষ্ট হয়ে যাবে: মির্জা ফখরুল *** সরকার গঠন করলে ফজর নামাজ পড়েই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করব: জামায়াত আমির *** রাষ্ট্র পরিচালনায় বিএনপির মূলমন্ত্র হবে মহানবীর মহান আদর্শ-ন্যায়পরায়ণতা: তারেক রহমান *** দাঁড়িপাল্লায় ভোট দেন, জান্নাত অবধারিত: জামায়াত প্রার্থী *** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’

সিন্ডিকেটকে মাথায় বাড়ি দিয়ে ভেঙে দিতে হবে : মেয়র তাপস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩০ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

সিন্ডিকেটকে মাথায় বাড়ি দিয়ে ভেঙে দিতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বৃহস্পতিবার (৯ নভেম্বর) রাজধানীর মালিবাগে পিডব্লিউডি স্টাফ কোয়ার্টার অডিটোরিয়ামে টিসিবির স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তাপস বলেন, সিন্ডিকেটের মাধ্যমে যারা বাজারকে ধ্বংস করছে তারা একটাই কুচক্রীমহল। তারা কোনো সময়ে চাল, কোনো সময় ডিম, কোনো সময় আলুর বাজারে সিন্ডিকেট করছে। স্মার্ট বাংলাদেশে সিন্ডিকেটের স্মার্টনেসকে বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, বিএনপির শাসনামল ২০০১-২০০৫ পর্যন্ত বিভীষিকাময় সময় পার করতে হয়েছে। সেখান থেকে মুক্তির জন্য সাধারণ মানুষ আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসে।

আরো পড়ুন: পোশাক কারখানার নিরাপত্তায় আজও ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন

হরতাল-অবরোধের নামে আগুন সন্ত্রাস করে আওয়ামী লীগকে দমানো যাবে না। বিএনপিসহ যারা আগুন সন্ত্রাস করছে তারা নির্বাচনে আসলে প্রমাণ হবে জনগণ কাদের চায়, বলেন তাপস।

সারাদেশে এক কোটি পরিবার কার্ডধারী নিম্ন আয়ের ক্রেতাদের মাঝে বৃহস্পতিবার (৯ নভেম্বর) থেকে ভর্তুকি মূল্যে নভেম্বর মাসের পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একজন ফ্যামিলি কার্ডধারী ৬০ টাকা কেজি দরে সর্বোচ্চ দুই কেজি মসুর ডাল, ৩০ টাকা কেজি দরে ৫ কেজি চাল ও ১০০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। উপকারভোগীরা ৭০ টাকা দরে সর্বোচ্চ ১ কেজি চিনি কিনতে পারবেন।

তবে চিনি সব পয়েন্টে পাওয়া যাবে না। প্রাপ্যতা সাপেক্ষে কয়েকটি স্থানে বিক্রি করা হবে। তবে কোন কোন এলাকায় চিনি বিক্রি হবে, তা বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি। তবে এবার পেঁয়াজ বিক্রি করছে না টিসিবি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত ডিলারের কাছ থেকে পণ্য সংগ্রহ করতে হবে ফ্যামিলি কার্ডধারীদের।

এসি/ আই. কে. জে/ 



সিন্ডিকেট মেয়র তাপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250