বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

স্ত্রীসহ ঢাকা ছেড়েছেন পিটার হাস

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:২৭ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস শ্রীলংকার রাজধানী কলোম্বোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন।বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি ঢাকা ত্যাগ করেন বলে কূটনৈতিক সূত্রে নিশ্চিত হওয়া গেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর একটায় ছেড়ে যাওয়া একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন পিটার হাস। এ সময় তিনি স্ত্রীকেও সঙ্গে নিয়ে যান। 

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন হঠাৎ করেই মার্কিন এই রাষ্ট্রদূতের ঢাকা ত্যাগ করার কারণ এখনো জানা যায়নি।

একদিন আগে বুধবার সকালে নির্বাচন নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে বৈঠকে বসেন মার্কিন রাষ্ট্রদূত। সেখানে তিনি বাংলাদেশে একটি শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের কথা উল্লেখ করেন। এসময় চলমান রাজনৈতিক অস্থিরতা বিবেচনায় একটি শর্তহীন সংলাপের ওপরও জোর দেন তিনি।

এর আগে সোমবার জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের সঙ্গে বৈঠক করেন পিটার হাস। এ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ব্যুরোর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর দেওয়া একটি চিঠি জাতীয় পার্টির কাছে পৌঁছে দেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত।

ওআ/ আই. কে. জে/

পিটার হাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250