বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আজও মধ্যপ্রাচ্যের ২৬ ফ্লাইট বাতিল *** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ

স্পেসএক্স স্টারশিপ, ইতিহাসের বৃহত্তম রকেট বিস্ফোরণ

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:৪৬ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

স্টারশিপের বিস্ফোরিত হওয়ার ছবি। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যের পূর্ব উপকূলের একটি কেন্দ্র থেকে বৃহস্পতিবার (২০ এপ্রিল) সকালে সর্বকালের সবচেয়ে বড় রকেটটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়। সফল উৎক্ষেপণের মাত্র তিন মিনিট পর রকেটটি ধ্বংস হয়ে যায়। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, স্পেসএক্সের স্টারশিপ রকেট বিশ্বের রকেট নির্মাণের ইতিহাসে বৃহত্তম। এর উচ্চতা ১২০ মিটারেরও বেশি। স্পেসএক্সের প্রধান ইলন মাস্ক জানিয়েছেন, তার কোম্পানি আগামী কয়েক মাসের মধ্যে আরেকটি রকেটের পরীক্ষা চালাবে।

এক টুইটবার্তায় তিনি স্টারশিপ রকেট উৎক্ষেপণের জন্য স্পেসএক্স টিমকে শুভেচ্ছা জানিয়েছেন। এই টুইটবার্তায় তিনি আরও বলেন, 'আগামী কয়েক মাসের মধ্যে নতুন পরীক্ষামূলক রকেট উৎক্ষেপণের জন্য অনেক কিছু শিখেছি।'

রকেট বিস্ফোরণে খুব বিচলিত নন ইলন মাস্ক। কারণ রকেট উৎক্ষেপণের আগে তিনি জানিয়েছিলেন, এটি যদি মাটি থেকে উৎক্ষেপণ করা যায় বা উৎক্ষেপণস্থলে বিস্ফোরিত না হয় তবে তা সফল বলে বিবেচিত হবে।

উৎক্ষেপণের পর রকেটটি মেক্সিকো উপকূলের দিকে অগ্রসর হয়। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই এটা স্পষ্ট হয়ে গেল যে সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়নি। রকেটের দুটি অংশ ছিল। রকেট দুইটির বিচ্ছেদের সময় বিস্ফোরণটি ঘটে। উপরে ওঠার সঙ্গে সঙ্গে এর ৩৩ টি ইঞ্জিনের মধ্যে ছয়টি বন্ধ হয়ে যায়।

সেখান থেকে ধোঁয়া উঠতে শুরু করে। উড্ডয়নের তিন মিনিট পর রকেটটি কাঁপতে শুরু করে। পরে আকাশে বড় ধরনের বিস্ফোরণ দেখা যায়। তবে নাসা প্রধান বিল নেলসন সফল পরীক্ষার জন্য স্টারশিপ ক্রু অভিনন্দন জানিয়ে টুইট করেছেন।

এম এইচ ডি

আরো পড়ুন:

মোবাইল ফোন আরও কী কাজে লাগবে, জানালেন আবিষ্কারক কুপার

যুক্তরাষ্ট্র মহাকাশ বিস্ফোরণ এলন মাস্ক নাসা স্পেসএক্স স্টারশিপ ইতিহাস বৃহত্তম রকেট বিস্ফোরণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250