বুধবার, ২রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৮ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশজুড়ে বোমা বিস্ফোরণ ও উদ্ধারে নতুন উদ্বেগ, পেছনে কি একই গোষ্ঠী? *** চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণ: ৪ পুলিশ সদস্য প্রত্যাহার *** ‘মক্কা চুক্তিকে’ ইরানের বিরুদ্ধে মনে করে না তেহরান, বাংলাদেশের সিদ্ধান্তেও উদ্বিগ্ন নয় *** প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে অত্যন্ত আশাবাদী দীনেশ ত্রিবেদী *** কারাগারে অসুস্থ ফারজানা রূপা হাসপাতালে *** সৌদিতে রমজানের কাউন্টডাউন শুরু, সম্ভাব্য তারিখ প্রকাশ *** সাংবাদিকদের ওপর হামলা, মামলা ও হুমকি থেমে নেই—বদলেছে সরকার, বদলায়নি ঝুঁকি *** প্রতিমন্ত্রী শাহে আলমের পারিবারিক প্রতিষ্ঠানে ৭১ কোটি টাকার সরকারি কাজ *** হাসপাতালের সিসিইউতে ভর্তি জ্বালানিমন্ত্রী টুকু *** লঘুচাপে টানা বৃষ্টির আভাস, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা

হরতালে গাদাগাদি হলেও মেট্রোরেলে নিরাপদ যাত্রা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি

তফসিল ঘোষণার প্রতিবাদে বিএনপি ও সমমনাদের ডাকা ৪৮ ঘণ্টা হরতালে রোববার সড়কে গাড়ির সংখ্যা ছিল কিছুটা কম। রাজপথে বাস কম থাকায় ভোগান্তিতে পড়ছেন কর্মজীবীরা। তবে তাদের অনেকের জন্য ভোগান্তি লাঘব করে স্বস্তি নিয়ে এসেছে মেট্রোরেল।

বর্তমান সরকারের পদত্যাগ ও তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে অক্টোবরের শেষ সপ্তাহ থেকে বিএনপি ও সমমনা দলগুলোর হরতাল, অবরোধ কর্মসূচি চলছে। প্রায় ১০ মাস আগে উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেল চালু হয়। আর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত চলাচলের জন্য মেট্রোরেল খুলে দেওয়া হয় ৫ নভেম্বর।

টানা অবরোধ কর্মসূচির কারণে গণপরিবহন পাওয়া যেখানে কঠিন সেখানে মেট্রোরেল যেন আশীর্বাদ হিসেবে এসেছে যাত্রীদের কাছে। উত্তরা থেকে মতিঝিল রুট চালু হওয়ার পর এর সুবিধা উপলব্ধি করছেন রাজধানীবাসী। নিরাপদে ও সময়মতো কর্মস্থলে বা গন্তব্যে পৌঁছাতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন যাত্রীরা, যাদের বেশিরভাগই অফিসগামী কিংবা শিক্ষার্থী।

রোববার (১৯ নভেম্বর) মেট্রোরেলের পল্লবী ও সচিবালয় স্টেশনের যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায় তাদের অভিজ্ঞতা। রোববার সকাল সোয়া ৯টায় পল্লবী স্টেশনে যাত্রীদের ভিড় দেখা যায়। এ সময় উত্তরা থেকে যাত্রীবোঝাই করে আসে মেট্রোরেল। প্রত্যেকটা বগি ছিল যাত্রীতে পরিপূর্ণ। কাজীপাড়া স্টেশন থেকে যাত্রীদের গাদাগাদি করে যেতে দেখা যায়। বেসরকারি ব্যাংকের চাকরিজীবী শাহজাহান আলীর অফিস মতিঝিলে। পল্লবী স্টেশনে কথা হয় তার সঙ্গে।

তিনি গণমাধ্যমকে বলেন, মেট্রোরেল মতিঝিল পর্যন্ত চালু হওয়ার পর থেকে আমি অফিসে যাই মেট্রোতে চড়ে। সকালে দুই ঘণ্টা সময় বেঁচে যায়। রাস্তায় অবরোধের কারণে গাড়ি কম চলছে। আমার কোনো সমস্যা হচ্ছে না, সময়মতোই যেতে পারছি।

আরেক চাকরিজীবী সিরাজুল ইসলাম বলেন, যখন সবগুলো স্টেশন চালু হবে ও রাত অবধি মেট্রো চলবে তখন আমরা আরও বেশি সুবিধা পাবো। তিনি বলেন, অবরোধের কারণে বাস চলছে কম। এখন হরতাল-অবরোধে যে অবস্থা চলছে বাসে উঠতেই ভয় লাগে। কখন না আবার বাসে আগুন দিয়ে দেয়। মেট্রোতে সেই ভয় নাই।

মেট্রোতে উঠে অনেক সময় সরাসরি গন্তব্যে পৌঁছাতে না পারলেও, কাছাকাছি যেতে পারছি। যেমন আমার অফিসের কাজে সকালে বিভিন্ন সময় নিউমার্কেট যাওয়া লাগছে, আমি প্রেসক্লাব নেমে রিকশা দিয়ে যাচ্ছি।

আরো পড়ুন: ডোনাল্ড লু’র চিঠির জবাব দিয়েছে আওয়ামী লীগ

সচিবালয় স্টেশনে চাকরিজীবী ফারহানা মেট্রোর এমআরটি কার্ডের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন, মেট্রোতে আগুন দেওয়ার বা ভাঙচুর করার কোনো ভয় নেই। এখানে প্রত্যেক স্টেশনেই পুলিশ আছে। কড়া নিরাপত্তা আছে। অনেক সময় কার্ড না থাকায় দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে এমআরটি কার্ড সংগ্রহ করতে হয়। তাই আজকে নিয়ে নিলাম।

মেট্রোতে কী করা যাবে না, মেট্রো কোন স্টেশনে থামছে, নারীদের জন্য আলাদা বগির ব্যবস্থাসহ একাধিক বার্তা একটু পর পর বাজানো হয় প্রত্যেক বগিতে থাকা সাউন্ড সিস্টেমে। এতে যোগ হয়েছে নতুন বার্তা। তা হলো পকেটমার থেকে সাবধান থাকুন। এছাড়া মেট্রোরেলের চালক কিছুক্ষণ পর পর মাইকে বলছেন, মেট্রোতে ওঠা ও নামার সময় স্টেশনের দরজায় দাঁড়াবেন না বা দরজার ছবি তোলার চেষ্টা করবেন না।

এসি/ আই. কে. জে/


মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250