শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

শেখ হাসিনাকে ফোন করে মমতার অভিনন্দন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

টানা চতুর্থবারের মতো সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) সন্ধ্যায় প্রধানমন্ত্রীকে টেলিফোন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।

এ সময় পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঐতিহাসিক জয়ে শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে এ বিজয়ে বঙ্গবন্ধুর পরিবারের সদস্যদেরও শুভেচ্ছা জানান তিনি।

আরো পড়ুন: শেখ হাসিনার ম্যাজিক লিডারশিপে শান্তিপূর্ণ নির্বাচন করতে পেরেছি: কাদের

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন জানান, টেলিফোনে আলাপকালে দুজনের মধ্যে কুশল বিনিময় ছাড়াও দ্বিপাক্ষিক নানা ইস্যুতে আলোচনা হয়।

এ সময় পারস্পরিক সকল সহযোগিতা অব্যাহত রেখে দুই দেশের জনগণের জীবনমান উন্নয়নে পূর্বের মতো আগামীতেও তারা একত্রে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এইচআ/ আই.কে.জে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অভিনন্দন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250