রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

৫ ঘণ্টা পর ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায় ৫ ঘণ্টা পর রাজধানী ঢাকার সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। রেল কর্মকর্তাদের আশ্বাসে অস্থায়ী শ্রমিকরা অবরোধ তুলে নিলে রোববার (১৬ জুলাই) বিকেল ৩টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে এদিন সকাল ১০টার দিকে রাজধানী কাওরানবাজারে এফডিসি রেলগেট এলাকায় রেললাইন অবরোধ করেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। চাকরি স্থায়ীকরণ ও আউটসোর্সিংয়ের প্রতিবাদে রেললাইনে অবস্থান নেন তারা।

এতে রাজধানীর সঙ্গে সারা দেশের রেল চলাচল বন্ধ হয়ে যায়। চার ঘণ্টা পর দুপুর ২টার দিকে রেল কর্তৃপক্ষ কমলাপুর স্টেশন থেকে যেসব ট্রেন ছেড়ে যেতে বিলম্ব হচ্ছে, সেসব ট্রেনের যাত্রীদের কাউন্টারে টিকিট ফেরত দিয়ে টাকা নেয়ার অনুরোধ জানায়।

দুপুর আড়াইটার দিকে রেল কর্মকর্তাদের আশ্বাসে শ্রমিকরা অবরোধ সাময়িকভাবে তুলে নেয়। রেলভবনে রেলমন্ত্রীর সাথে আলোচনার আশ্বাসে লাইন ছেড়ে শ্রমিকরা রেলভবনে যাচ্ছেন বলে জানা গেছে।

আরো পড়ুন :বঙ্গবন্ধু বিজ্ঞান-কারিগরি শিক্ষায় গুরুত্ব দিয়েছেন: প্রধানমন্ত্রী

ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার জানান, শ্রমিকদের আন্দোলনের কারণে সকাল ১০টার পর কমলাপুর থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল। শ্রমিকরা অবরোধ তুলে নেয়ায় তিনটার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

এম/


রেল যোগাযোগ স্বাভাবিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250